৩৬ সীরাতে খাতিমুল্-আব্ষিয়া সবদিক হইতে যাতায়াতের রাস্তা বন্ধ ছিল। পানাহারের যে সমস্ত দ্রব্য সঙ্গে ছিল তাহাও কিছুদিনের মধ্যে নিঃশেষ হইয়া গেল। তখন কঠিন দুর্ভাবনা শুরু হইল। ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যস্ত ভক্ষণ করার পরিস্থিতি সৃষ্টি হইল। এই ভয়াবহ অবস্থা দর্শন করিয়া নবী করীম (দঃ) তাহার সাহাবাগণকে দ্বিতীয়বার আবিসিনিয়ায় হিজরত করার আদেশ দিলেন। এইবার ৮৩জন পুরুষ এবং ১২ জন নারীর, এক বিরাট দল হিজরতে অংশ গ্রহণ করিলেন। ইহাদের সহিত হযরত আবু মুসা আশ্আরী (রাঃ) এবং তাহার গোষ্ঠীর লোকজন সহ ইয়ামেনের মুসলমানগণও যোগ দিয়াছিলেন। এই দিকে নবী করীম (দঃ) এবং তাহার অবশিষ্ট পরিবার পরিজন ও সাহাবায়ে কেরাম সুদীর্ঘ তিন বৎসর২ এই জুলুম অত্যাচার ও দুঃখ-কষ্টে কালাতিপাত করেন। ইহার পর কিছু সংখাক লোক এই অঙ্গীকার ভঙ্গ করিতে এবং নবী করীম (দঃ)-এর উপর হইতে এই অবরোধ তুলিয়া দিতে উদ্যোগী হইলেন। এদিকে নবী করীম (দঃ)-কে অহীর মাধামে অবহিত করা হইল যে. কুরাইশদের অঙ্গীকারনামা উই পোকায় খাইয়া ফেলিয়াছে এবং তাল্লাহ্র নাম বাতীত ইহার কোন অক্ষরই আর অক্ষত নাই। হুযূর (দঃ) তাহা লোকজনকে জানাইয়া দিলেন। দেখা গেল-_ অঙ্গীকারনামার অবস্থা তাহাই হইয়াছে, যেমনটি হুযুর (দঃ) বলিয়াছেন। অবশেষে নবী করীম (দঃ)-এর উপর হইতে অবরোধ তুলিয়া লওয়া হইল । তোফায়েল ইবনে আমর দূসী (রাঃ) এর ইসলাম গ্রহণ £ এই সময়ে হযরত তোফায়েল ইবনে আমর দুসী (যিনি নেহাৎ শরীফ এবং আপন গোত্রের নেতা ছিলেন) নবী করীম (দঃ)-এর খেদমতে আগমন করিলেন এবং ইসলামের প্রকাশ্য সতাতার নিদর্শন আর হুযূর (দঃ)-এর অনুপম চরিত্র মাধুর্য অবলোকন করিয়া স্বেচ্ছায় ইসলামে দীক্ষিত হইয়া গেলেন। তারপর আরয করিলেন ঃ “হে আল্লাহ্র রাসুল! আমার গোষ্ঠীর লোকেরা আমার কথা মানা করে। আমি বাড়ী ফিরিয়া তাহাদিগকে ইসলামের দাওয়াত প্রদান করিব। কিন্তু আপনি আল্লাহ্র কাছে আমার জন্য দো'আ করুন যেন আমার সহিত এমন কোন স্পষ্ট নিদর্শন প্রকাশ করিয়া দেওয়া হয়, যদ্বারা আমি তাহাদিগকে আমার দাবীর সপক্ষে টিকা ১. সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ২৪ ২" কোন রেওয়ায়তে দুই বৎসর এবং কোন কোন রেওয়ায়তে কয়েক বৎসরের কথা বর্ণনা করা হইয়াছে। জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।