Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৬ সারাতে খতম -আগিয়। আমর হখগত আয়েশ! সিদ্দীকার নিকট উহার সমাধান পাইতাম ।” ঠিক এই কারণে প্রবীণ সাহাবাদের অনেকেই তাহার শিষা ছিলেন ।১ হযরত হাফসা (রাঃ) ফারুকে আযম (রাঃ)-এর কন্যা ছিলেন তিনি। প্রথমে উনাইস্‌ ইবনে হুযাফার সহিত তাহার বিবাহ হয়। অতঃপর হিজরী দ্বিতীয় অথবা তৃতীয় সনে নবী করীম (দঃ) তাহাকে বিবাহ করেন। হযরত যয়নাৰ বিনতে খোযায়মা হেলালিয়া (রাঃ) ইনি “উম্মুল মাসাকীন (মিসকীনদের জননী)” উপাধিতে খ্যাত ছিলেন। প্রথমে তোফায়ল ইবানে হারেসের সহিত তাহার বিবাহ হয়। তিনি তালাক দিলে পরে তাহার ভাই উবায়দার সহিত তাহার বিবাহ হয়। ইনি বদর যুদ্ধে শাহাদত বরণ করিলে হিজরী তৃতীয় সানে উহুদ যুদ্ধের একমাস পূর্বে নবা করীম (দঃ)-এর সহিত তাহার বিবাহ অনুষ্টিত হয়। সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৪৯ হযরত উন্মে হাবীবা (রাঃ) ইনি হযরত আবু সুফিয়ানের কনা। প্রথমে উবায়দুল্লাহ ইবনে জাহশের সহিত তাহার বিবাহ হয়। উবায়দুল্লাহুর পক্ষ হইতে তাহার সন্তানাদিও ছিল। স্বামী-স্ত্রী মুসলমান হইয়া হাবশায় হিজরত করিয়াছিলেন । সেখানে পৌঁছিয়া উবায়দুল্লাহ্‌ খৃষ্টান হইয়া যায় এবং উন্মে হাবিবা স্বীয় ঈমান-আকীদার উপর অটল থাকেন। এই সময় নবী করীম (দঃ) হাবশার বাদশাহ নাজ্জাশীকে এই মর্মে একখানা চিঠি লিখিয়৷ পাঠাইলেন যে, তিনি যেন তাহার পক্ষ হইতে উন্মে হাবীবার নিকট বিবাহের প্রস্তাব পেশ করেন। সুতরাং নাজ্জাশী বিবাহের প্রস্তাব পেশ করেন এবং নিজেই এই বিবাহের অভিভাবক হইয়া মহরানার ঢারশত দীনার আদায় করিয়া দেন। হযরত উম্মে সালামা (রাঃ) ৪ তাহার নাম ছিল হিন্দা। প্রথমে আবু সালামার বিবাহাধীনে ছিলেন। আবু সালামার পক্ষ হইতে তাহার সন্তানাদিও ছিল। হিজরী ৪র্থ সনের জুমাদাস্-সানী মাসে এবং কোন- কোন বর্ণনা অনুযায়ী হিজরী তৃতীয় সনে নবী ক্রীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তাহার বিবাহ হয়। (সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৫৫) বলা হইয়া থাকে যে, হযরত উন্মে সালমা সমস্ত পবিত্রা-পত্িগণের পরে ইন্তিকাল করিয়াছিলেন। হযরত ঘয়নাব বিন্তে জাহাশ্‌ রোঃ)ঃ তিনি ছিলেন নবী করীম (দঃ)-এর ফুফাত বোন। হুযূর (দঃ) তাহাকে হযরত যায়েদ ইবনে হারেসার সহিত বিবাহ দিতে ইচ্ছ৷ টিকা ১. হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে বিস্তারিত তথা জানিতে হইলে "নেক-বীবিয়া" নামক শ্রন্থখানা পাঠ করিতে অনুরোধ করা যাইতেছে। জা/ঘ/.০-1]170.5556101%.০017)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।