১১ আগতে খাতিমুল-আহিয়। শব। কান (8৫) এর পয়স যখন একুশ১ বৎসর, তখন হযরত খাদীজার সহিত তাহার পিবাহ অনুচিত হয়। সেই সময় হযরত খাদীজার বয়স ছিল চল্লিশ ব€সর। কোন কোন বর্ণনায় পর়তাল্লিশ বসর। -_মোগলতাঈ বিবাহ ভানুষ্ঠানে আবুতালেব এবং বনু-হাশিম ও মুযার গোত্রের সমস্ত নেতৃবর্গ সমবেত হন। আবুতালেব বিবাহের খোত্বা পাঠ করেন। এই খোত্বায় আবুতালেব নবী করীম (দঃ) সম্পর্কে যে কথাগুলি উচ্চারণ করিয়াছিলেন, তাহা অবশ্যই প্রণিধানযোগ্য। নিম্নে ইহার অনুবাদ প্রদত্ত হইল ঃ “ইনি হইতেছেন মুহাম্মদ (দঃ) ইবনে আান্দুল্লাহ। যিনি ধন-সম্পাদের দিক দিয়া কম হইলেও মহান চরিত্র আর অনুপম গুণাবলীর দরুন যাহাকেই ঠ্রাহার মোকাবেলায় রাখ। হইবে, তিনি তাহার চাইতে শ্রেষ্ঠ প্রতিপন্ন হইবেন। কেননা, ধন-সম্পদ এক বিলীয়মান ছায়া আর প্রত্যাবর্তনশীল বস্তু বিশেষ। ভার এই মুহাম্মদ (দঃ) ধাহার ভাত্মীয়তার সম্পর্কের খবর ভাপনাদের সবারই জানা, তিনি খাদীজা বিনতে খোয়াইলাদের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাহিতেছেন। তাহার সমুদয় মুহরানা মুয়াজ্জাল (নগদ দেয়) রি মুআজ্জাল (দেরিতে দেয়), আমার সম্পদ হইতে দেয়। আল্লাহ্র কসম, অতঃপর তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হইবেন।” নবী করীম (দঃ)-এর বয়স যখন মাত্র ২১* বৎসর এবং বাহ্যতঃ তখনও তাহাকে নবুওয়ত প্রদান কর! হয় নাই, ঠিক সেই সময়ে তাহার সম্পর্কে আবুতালেবের এই বক্তব্য উচ্চারিত হইয়াছিল। তদুপরি অধিকতর বিস্ময়ের ব্যাপার এই যে, আবুতালেব তাহার সেই প্রুরাতন ধর্মবিশ্বাসের উপর অটল-অবিচল যাহার ধ্বংস সাধনে নবী করীম (দঃ)-এর গোটা জীবন উৎসর্গিত। কিন্তু কথা হইল এই যে, সত্যকে কখনও লুকাইয়া রাখা যায় না। মোট কথা, হযরত খাদীজার সহিত নবী করীম .(দঃ)-এর বিবাহ সুসম্পন্ন হইয়া গেল। তিনি দীর্ঘ ২৪ বৎসর তাহার সেবায় নিয়োজিত থাকেন। কিছুকাল অহী অবতীর্ণ হইবার পূর্বে আর কিছুকাল অহী অবতীর্ণ হইবার পরে। টিকা ১* এ সময় নবী করীম (দঃ)-এর বয়স সম্পর্কে বিভিন্ন মত রহিয়াছে । যথা £ ২১, ২৯. 5০- ৩৭; সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ১৪। সীরাতে গোস্তফা প্রভৃতি গ্রন্থে বিবাহের সময় শবী করীম (দঃ)-এর বয়স ২৫ বৎসর ছিল বলিয়া বর্ণিত আছে। * নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সময়ের বয়স সম্পর্কে মভভেদ রহিয়াছে । অধিকাংশের মতে তাহার বয়স..ছিল ২৫ বৎসর । ভজ/দম.-1110,5555101.০010
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।