Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৬ সারাতে খতিখুল-আনিয়। কিন্তু (দারিদ্রা ও উপবাসের দরুন) আমার স্তনে এই পরিমাণ দগ্ধ ছিলনা খাহ। তাহার জনা যথেষ্ট হহাতে পারে। সারারাত সে ক্ষুধায় কাতরাইভ আর আমরা তাহার জনা বসিয়৷ রাত কাটাইতাম। আমাদের একটি উটনীও ছিল। কিন্তু উহার স্তনেও তখন দুগ্ধ ছিল না। মক্কার সফরে আমি যে লম্বা কানওয়ালা উন্্রীর উপর সওয়ার ছিলাম. উহা এতই দুর্বল ছিল যে. সকলের সঙ্গে পাল্লা দিয়া চলিতে পারিতেছিল না। এইজনা সাথীগণ বিরক্তি বোধ করিতেছিলেন। (শেষ পর্যন্ত অনেক কষ্টে এই সফর সমাপ্ত হইল।" মকা (পৌঁছিবার পর যে মহিলাই শিশু মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিত এবং শুনিত যে. তিনি এতীম, তখন কেহই তাহাকে গ্রহণ করিতে রাজী হইত না। (কারণ, তাহার পক্ষ হইতে যথেষ্ট পুরস্কার ও সম্মানী পাওয়ার আশা ছিল না।) এইদিকে হালীমার ভাগা-তারকা চমকাইতেছিল। দুধের সল্পত৷ তাহার জনা আশীর্বাদ হইয়া দাড়াইল | কেননা, দুধের স্বল্পতা দেখিয়া কেহই তাহাকে শিশু দিতে সম্মত হইতেছিল না। হালীমা বলেনঃ “আমি আমার স্বামীকে বলিলাম, শুনা হাতে ফিরিয়। যাওয়া আমার কাছে ভাল ঠেকিতেছে না। এইভাবে ফিরিরা যাওয়ার চাইতে এই এতীম শিশুটিকে নিয়া যাওয়াই বরং ভাল। আমার স্বামী এই প্রস্তাবে সম্মত হইলেন ।” আর এমনিভাবে তিনি সেই এতীম রত্বুটিকে সঙ্গে নিয়া আসিলেন, যাহার কলাণে শুধু হালীমার ও জামেনার গুহই নাহে বরং সমগ্র পূর্ব ও পশ্চিম প্রান্ত সেই জ্যোতির ছটায় উদ্ভাসিত হওয়ার প্রতীক্ষায় ছিল। আল্লাহ্‌র রহমতে হালীমার ভাগ্য সুপ্রসন্ন হইল এবং দো-জাহালের সরদার শিশু মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোলে চলিয়া আসেন। তাবুতে ফিরিয়া দুর্ধ পান করাইতে বসার সঙ্গে সঙ্গে বরকত ও কল্যাণের অজস্র ধারা প্রকাশ পাইতে লাগিল। স্তনে এত অধিক পরিমাণে দুগ্ধ নামিয়া আসিল যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার দুধ-ভাই উভয়েই তৃপ্তি সহকারে পান করিলেন এবং ঘুমাইয়া৷ পড়িলেন। এইদিকে উটনীর দিকে তাকাইয়৷ দেখিতে পাইলেন, উহার স্তন দুধে পরিপূর্ণ হইয়৷ রহিয়াছে। হালীমা বলেন £ "আমার স্বামী উটনীর দুর্থ দোহন করিয়া আনিলেন এবং আমরা সকলে খুব পরিতৃপ্ত হইয়া পান করিলাম আর সারারাত আরামে কাটাইলাম। বহুদিন পর আমাদের জন্য ইহাই ছিল প্রথম রজনী যে. আমরা শান্তিতে মন ভরিয়৷ ঘুমাইতে পারিয়াছিলাম। ইহাতে আমার স্বামী আমাকে বলিতে লাগিলেন, 'হালীমা! তুমি যে অত্যন্ত মোবারক শিশু ঘরে আনিয়াছ! আমি বলিলাম, হা, আমারও তাই ধারণা. মুহাম্মদ (দঃ) অতিশয় জা/ঘ/.০-1]170.5556191%.০0177

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।