৪ সীরাতে খাতিমুল্-আখিয়। এই হিসাবে হযরত আদম (আঃ) হইতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান হইতেছে ৫ হাজার ৩২ বৎসর । আর বিশুদ্ধ বর্ণনা মোতাবেক হযরত আদম (আঃ)-এর বয়স ছিল ৯ শত ৬০ বৎসর। এই হিসাবে হযরত আদম (আঃ)-এর পৃথিবীতে অবতরণের প্রায় ৬ হাজার বৎসর পরে অর্থাৎ, সপ্তম সহস্রাব্দে হযরত খাতিমুল আম্বিয়া দঃ) এই পৃথিবীতে শুভাগমন করিয়াছিলেন। (তারীখে ইবনে আসাকির, মুহাম্মদ ইবনে ইসহাক হইতে-_ প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৯ ও ২০) সারকথা, যেই বৎসর “আস্হাবে ফীল' কা'বা ঘর আক্রমণ করে, সে বংসরেরই রবিউল-আউয়াল মাসের ১২ তারিখ১ রোজ সোমবার- দিনটি ছিল পৃথিবীর জীবনে এক অননা সাধারণ দিবস, যে দিন নিখিল ভূবন সৃষ্টির মূল লক্ষ্য, দিবস-রজনীর পরিবর্তনের মুখ্য উদ্দেশ্য, আদম (আঃ) ও বনী-আদমের গৌরব, নৃহ (আঃ)-এর কিসতীর নিরাপত্তার নিগৃঢ় তাৎপর্য, হযরত ইবরাহীম (আঃ)-এর প্রার্থনা এবং হযরত মূসা (আঃ) ও হযরত ঈসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণীসমূহের উদীষ্ট পুরুষ অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শুভাগমন করেন। একদিকে পৃথিবীর দেবালয়ে নবুওয়ত-রবির আবির্ভাব ঘটে আর অপরদিকে ভূমিকম্পের আঘাতে পারস্য রাজপ্রাসাদের২ ১৪টি চূড়া ধ্বসিয়া পড়ে, পারস্যের শ্বেত উপসাগর সহসাই শুকাইয়া যায়, পারস্যের অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড নিজে নিজেই নিভিয়া যায় যাহা বিগত এক হাজার বৎসর যাবৎ মুহুর্তের জন্যও নির্বাপিত হয় নাই। __সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৫ টিকা ১. সর্ব-সম্মত মতানুসারে নবী করীম (দঃ)-এর জন্সা রবিউল-আউয়াল মাসের সোমবারে হইয়াছিল। কিন্তু তারিখ নির্ধারণের বা'পারে ৪টি রেওয়ায়ত প্রসিদ্ধ রহিয়াছে। যথাঃ দ্বিতীয়, অষ্টম, দশম ও দ্বাদশ তারিখ। হাফিজ [মাগলতাঈ রেহঃ) “২র৷ তারিখ" এর রেওয়ায়তকে গ্রহণ করিয়৷ অন্যান্য রেওয়ায়তকে দুর্বল বলিরা মন্তব্য করিয়।ছেন। কিন্তু প্রসিদ্ধ রেওয়ায়ত হইতেছে “দ্বাদশ তারিখের” রেওয়ায়ত। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী (রহঃ) ইহার উপর ইজমার দাবী বর্ণনা করিয়াছেন। ইহাকেই কামেলে ইবানে আসীরে গ্রহণ করা হইয়াছে। মাহমুদ পাশা মিশরী যাহা গণনার মাধামে "৯ তারিখকে গ্রহণ করিয়াছেন তাহা জমন্থারের বিরোধী সনদবিহীন উক্তি। চন্দ্রোদয়ের হান বিভিন্ন হওয়ার কারণে গণনার উপর এমন কোন নিডরযোগ্যতার জন্ম হয় না থে, ইহার উপর ভিত্তি করিয়া ক্রমনুরের বিরুদ্ধাচরণ করা হইবে। ৯. মাওয়াহিব। জা/ঘ/.০-1]170.5566101%.০017)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।