১০৮ সীরাতে খাতিমুল্ আম্বিয়া করিত তিনিও তাহা পসন্দ করিতেন আর কুরআন যাহা অপসন্দ করিত তিনিও তাহা অপছন্দ করিতেন। হযরত আনাস (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবো-এর চাইতে উত্তম খুশবো কখনও শুকি নাই। নবী করীম (দঃ)-এর মো'জেযাসমূহ ঃ দুনিয়ার রাজা-বাদশাহগণ যখন কাহাকেও কোন প্রদেশের শাসনকর্তা করিয়া পাঠান, তখন তাহার সঙ্গে এমনকিছু নিদর্শন দিয়াদেন যাহা দেখিয়া জনগণ তাহার শাসক হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ হইতে পারে। যেমনঃ কিছু দাস-দাসী, সৈনা-সামন্ত ও এমন কিছু ক্ষমতা যাহা সাধারণ কোন মানুষ কার্যকর করিতে পারে না। এমনিভাবে যখন আল্লাহ্র নবী-রাসুলগণ পৃথিবীতে আগমন করেন, তখন তাহাদের সঙ্গে সততা, দ্বীন-দারী, চরিত্র-মাধূর্য এবং সর্বপ্রকার মানবিক গুণাবলী ও বৈশিষ্টোর পূর্ণতার নিদর্শনসমূহ ছাড়াও একটি অলৌকিক শক্তিও তাহাদের সঙ্গে থাকে। যদ্্ারা বিরুদ্ধ-বাদীদের মস্তক অবনত হইয়া যায়। এই সকল অলৌকিক বলা হইয়া থাকে। আমাদের নবী করীম (দঃ)-এর মো'জেযাসমূহ সংখ্যা এবং বৈশিষ্ট্যের বিচারেও পূর্ববর্তী নবীগণের মো'জেযাসমূহের চাইতে উত্তম ও বেশী। পূর্ববর্তী নবীগণের মো'জেযাসমূহ তাহাদের জীবনকাল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সকল শক্তি এবং মানব-দানব সকলেই অক্ষম হইয়াছে। এতদ্যতীত চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, অঙ্গুলীর ঈশারায় পানি প্রবাহিত হওয়া, কংকরের তসবীহ পাঠ, কাণ্ঠ স্তস্তের বৃক্ষদের ডাকা এবং তাহাদের চলিয়া আসা, হাভার হাজার ভবিষাদ্ধাণীসমূহের সূর্যের মত সত্য হইয়া প্রকাশিত হওয়া ইত্যাদি অসংখ্য মো'জেযা__যাহা শুধু যে কুরআনের আয়াত এবং সহীহ হাদীস দ্বারা বর্ণিত তাহাই নহে; বরং বহু কাফেরের সাক্ষা দ্বারাও প্রমাণিত। এইগুলিকে পূর্বের এবং পরের উলামাগণ বিশেষ গ্রন্থাকারে সংরক্ষিত করিয়াছেন। আল্লামা সুযুতীর “খাসাইসে কুবরা” এবং পরবর্তী যুগের আলেমগণের মধ্যে "আল্-কালামুল মুবীন” (উদ্দ্ু) এই বিষয়ের উপরই লিখা হইয়াছে। কিন্তু এই সংক্ষিপ্ত গ্রন্থে ইহার বিশদ আলোচনার সুযোগ নাই। সুতরাং এই পর্যন্তই সমাপ্ত করিতেছি । জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।