সীরাতে খাতিমুল্-আহবিয়া ১০৭ দাড়াইবার সাহস পাইত না। যখনই তাহাকে কোন দুইটি কাজের মধ্যে যে কোন একটি গ্রহণের অধিকার দেওয়া হইয়াছে, তিনি সব সময় সহজটিকেই বাছিয়া নিয়াছেন। (যেন উম্মাতের জন্য সহজতর হয়।) তিনি কখনও কোন খাবার জিনিসের খুত বাহির করেন নাই। তবে তাহা পসন্দ আহার করিতেন না। তাহার জনা কখনও পাতলা চাপাতি রুটি তৈরী করা হইত না। শশা এবং তরমুজ খেজুরের সাথে মিলাইয়া খাইতেন। মধু এবং সকল প্রকার মিষ্টি জাতীয় দ্রবা স্বভাবতঃই পছন্দ করিতেন। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায়, দুনিয়া হইতে বিদায় নিয়াছেন যে, তিনি অথবা তাহার পরিবার পরিজনদের কেহই পেট ভরিয়া যবের রুটিও ভক্ষণ করেন নাই। তাহার পরিবারের একাধারে দুই দুই মাস পরিষ্কার এমনভাবে কাটিয়| যাইত যে, চুলায় আগুন জ্বালাইবার পর্যন্ত বাবস্থা হইত না; শুধু খোরমা আর পানি খহিয়া কাটাইয়। দিতেন। নবা করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করিতেন এবং কাপড়ে নিজেই তালি লাগাইয়া নিতেন। পরিবারের যাবতীয় কাজ-কর্মে সহযোগিতা করিতেন। রোগীর সেবা করিতেন। কেহ তাহাকে দাওয়াত করিলে সে ধনী হোক কি গরীব হোক তাহার বাড়ীতে চলিয়া যাইতেন। কোন দরিদ্রকে তাহার দারিদ্বোর কারণে হেয় মনে করিতেন না এবং কোন বড় হইতে বড় রাজা বাদশাহ্কেও তাহার বাদশাহীর কারণে ভয় পাইতেন না। সওয়ারীর পিছনে নিজের গোলাম প্রভৃতিকে বসাইয়া লইতেন। মোটা কাপড় পরিধান করিতেন এবং সেলাই করা জুতা পায়ে দিতেন। সাদা কাপড় সবচাইতে বেশী পসন্দ করিতেন। অধিক পরিমাণে আল্লাহ্র যিকর করিতেন এবং অপ্রয়োজনীয় কথাবার্তা হইতে বিরত থাকিতেন। নামায দীর্ঘ আর খোত্বা সংক্ষিপ্ত করিতেন। গোলাম আর দরিদ্রদের সহিত চলাফেরায় লজ্জাবোধ করিতেন না। সুগন্ধি পছন্দ করিতেন এবং দুর্গন্ধকে ঘৃণা করিতেন। গুণীর সমাদর করিতেন এবং কাহারও সহিত রুক্ষস্বরে কথা বলিতেন না। কাহাকেও মুবাহ খেলাধুলা করিতে দেখিলে তাহা হইতে নিষেধ করিতেন না। কখনও কখনও হাসি-তামাশা৷ ও মনোরঞ্জনের কথা বলিতেন, কিন্তু সে ক্ষেত্রেও বাস্তবতার বাহিরে কিছু বলিতেন না। সমস্ত মানবকৃলের মধ্যে তিনি অতান্ত হাসিমুখ ও উত্তম চরিত্রবান ছিলেন। (কহ অপারগতা প্রকাশ করিলে তাহা মানিয়া লইতেন। হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন, “নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পবিত্র কুরআন।” অর্থাৎ, কুরআন যাহা পসন্দ জা/ঘ/.০-1]170.55০6101%.০017)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।