১০৬ সীরাতে খ|ডিমুণ আনিয়া এবং এই কারণেই সোমবার বিকাল হইতে বুধবার রাত পর্য্ত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন স্থগিত রাখিতে হইয়াছিল। বুধবার রাতে হযরত আলী (রাঃ) এবং হযরত আব্বাস (রাঃ) প্রমুখ সাহাবাগণ তাহাকে গোসল করাইয়া কাফন পরাইলেন এবং তাহার জানাযার নামায পড়া হইল। বিশুদ্ধ হাদীসের বর্ণনা অনুযায়ী হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-এর ঘরের সেই স্থানটিতে হযরত আবু তাল্হা কবর খনন করিলেন এবং হযরত আলী (রাঃ), হযরত আব্বাস (রাঃ) প্রমুখগণ তাহাকে কবরে শোয়াইলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তর্ধ হাত উচু রাখা হয়। নবী করীম (দঃ)-এর পবিত্র জীবন-চরিত সংক্ষেপে বর্ণনা করার পর তাহার উত্তম চরিত্রের কিছু বিষয় সংক্ষেপে পাঠকের সামনে তুলিয়৷ ধরা উচিত ও সমীচীন বলিয়া মনে হইতেছে।৯ আল্লাহ্ পাক হয়তো তাহা অনুসরণ ও অনুকরণ করার তাওফীক আমাদিগকে দান করিবেন। আর ইহা আল্লাহ্ তা'আলার ক্ষমতা হইতে মোটেও দূরে নহে। নবী করীম দেঃ)-এর মহান চরিত্র ও মো'জেযা ঃ অধিকারী এবং সর্বাধিক দানশীল ছিলেন। যখনই কেহ তাহার নিকট কোন কিছু চাহিত তিনি সঙ্গে সঙ্গে তাহা দান করিয়া দিতেন। তিনি সর্বাপেক্ষা গুরুগন্ভীর ও ব্যক্তিত্বশীল ছিলেন। এমন কি সাহাবাগণ যখন তাহাকে কাফেরদের একটি গোত্রের বিরুদ্ধে ব-দো'আ করিবার জনা আবেদন করিলেন, তখন তিনি বলিয়াছিলেন__ “আমি রহমত হইয়া আসিয়াছি, অভিশাপ হইয়া নয়।” তাহার পবিত্র দান্দান মোবারক শহীদ করা হইয়াছিল, কিন্তু তিনি তখনও তাহাদের জন্য মাগ্ফেরাতের দোঁআই করিতেছিলেন। তিনি সর্বাধিক লঙ্জাশীল ছিলেন। তাহার দৃষ্টি কাহারও উপরে স্থির থাকিত না। নিজের বাক্তিগত ব্যাপারে কাহারও নিকট হইতে কোন প্রতিশোধ গ্রহণ করিতেন না। এবং রাগও করিতেন না। তবে আল্লাহ্র বিধানের প্রতি হস্তক্ষেপ করা হইলে রাগ করিতেন। আর যখন তিনি রাগান্বিত হইতেন, তখন কেহই তাহার সামনে টিকা ১" এই সমস্ত বর্ণনা “সীরাতে মোগলতাঈ'-এর তরজমা । ইহার বিশদ বর্ণনা আমি ৬:১। 5171 গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছি। জা/ঘ/.০-1]170.5566101%.০017)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।