সীরাতে খাতিমুল-আশিয়। ১০৩ ইহার পর গৃহে ফিরিয়া আসিলেন এবং ওফাতের পাচ অথবা তিনদিন পূর্বে আরো একবার বাহিরে আগমন করিলেন। তখন তাহার পবিত্র মস্তকে পটি বাধা ছিল। হযরত সিদ্দীকে আকবর (রাঃ) নামায পড়াইতেছিলেন।১ (নবীজীর আগমন টের পাইয়া) তিনি পিছনে সরিয়া আসিতে লাগিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হাতের ইশারায় বারণ করিলেন এবং নিজে তীহার বাম পার্খে বসিয়া পড়িলেন।২ নামাযের পর এক সংক্ষিপ্ত ভাষণে বলিলেন, “আমার প্রতি আবুবকরের দান সবচাইতে বেশী । আমি যদি ভাল্লাহ বাতীত অপর কাহাকেও “খলীল” বা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহা হইলে আবুবকরকেই বানাইতাম। কিন্তু যেহেতু আল্লাহ্ তা'আলা বতীত আর কেহ “খলীল” হইতে পারে না__-সেইহেতু আবুবকর আমার দ্বীনি ভাই এবং বন্ধু।” তিনি আরো বলিলেন, “আবুবকরের দরজা ছাড়া মস্জিদে নববীতে অপর লোকদের জনা যত দরজা রহিয়াছে তাহার সব কয়টি বন্ধ করিয়া দেওয়া হউক।” -_ফত্হুলবারী, পারা ১২, পৃষ্ঠা ২৫৬ মুহাদ্দিস ইবনে হাববান এই হাদীসটি বর্ণনা করার পর বলিয়াছেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবুবকর (রাঃ)-ই যে ইস্লাশী-দুনিয়ার খলীফা__ আলোচ্য হাদীসে ইহার সুস্পষ্ট ইঙ্গিত রহিয়াছে। __ফত্হুল বারী, পারা ১৪, পৃষ্ঠা ৩৫৬ ইহার পর ২রা* রবিউল আউয়াল সোমবার যখন লোকেরা হযরত আবুবকরের নেতৃত্বে ফজরের নামায পড়িতেছিলেন, তখন হঠাৎ নবী করীম (দঃ) হযরত টিকা ১. বিশুদ্ধ মত এই যে, ইহা যোহরের নামাধ ছিল। ___ফতৃহুল বারী হিন্দী, পারা ১৮, পৃষ্ঠা ১০৬ ২- বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এই সময় নবী করীম (দঃ)-ই ইমাম ছিলেন। সিদ্দীকে আকবর (রাঃ) এবং সমস্ত জামাত হুযুর (দঃ)-এর মুক্তাদী ছিলেন। অবশা সিদ্দীকে আকবর (রাঃ) উচ্চস্বরে তকবীর উচ্চারণ করিতেছিলেন। (মিশ্কাত-বাবে মুতাবাআতুল্ ইমাম) ৩" প্রসিদ্ধ মত অনুযায়ী ১২ই রবিউল আউয়ালই ছিল নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের তারিখ। অধিকাংশ এঁতিহাসিকগণ এই তারিখই লিখিয়া আসিতেছেন। কিন্তু হিসাব অনুযায়ী কিছুতেই এই তারিখ হইতে পারে না। কারণ, এই কথা সর্বজন স্বীকৃত ও নিশ্চিত থে ওফাতের দিনটি ছিল সোমবার । আর একথাও নিশ্চিত যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ্জ হিজরী দশম সালের ৯ই জিলহাজ্জ জুমার দিন অনুষ্ঠিত হইয়াছে। এই দুইটি বিষয়ের পর্যালোচনা করিলে দেখা বায় ১২ই রবিউল আউয়াল সোমবারে পড়ে না। সুতরাং হাফেজ ইবনে হাজার আস্কালানী (রঃ) ছহীহ বোখারী শরীফের বাখ্যায় বিস্তারিত আলোচনার পর ইহাই সঠিক বলিয়া অভিমত বাক্ত করিয়াছেন যে. ওফাতের সঠিক তারিখ ২র। রবিউল আউয়ালই বটে। লিখনীর ভুলে ২-এর স্থলে ১২ হইয়। গির। থাকিবে এবং - জাস/ঘ/.০-1]17).5566191%.০017)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।