Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

১০২ সীরাতে খাতিমুল-আপির। হযরত সিদ্দীকে আকবর (রাঃ)-এর ইমামত £ ধীরে ধীরে গীড়া এত প্রবল আকার ধারণ করিল যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে তশ্রীফ নিয়া যাইতে পারিতেছিলেন না। তখন হযরত সিদ্দীকে আকবর রোঃ)-কে নামাযে ইমামত করিবার নির্দেশ দিলেন। হযরত সিদ্দীকে আকবর (রাঃ) প্রায় ১৭ ওয়াক্ত নামায পড়ান। এই সময় একদিন ঘটনাক্রমে হযরত সিদ্দীকে আকবর (রাঃ) ও হযরত আব্বাস (রাঃ) আনসারদের একটি মজলিসের পাশ দিয়া যাওয়ার সময় দেখিতে পাইলেন, তাহারা ক্রন্দন করিতেছেন। ক্রন্দনের কারণ জানিতে চাহিলে তাহারা বলিলেন, “হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের কথা স্মারণ করিয়। কাদিতেছি।” হযরত আব্বাস (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটি অবহিত করিলেন। ইহা শুনিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ) ও হযরত ফযল (রাঃ)-এর কাধে ভর দিয়া বাহিরে আগমন করিলেন। হযরত আববাস (রাঃ) তাহার আগে আগে ছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্বরে আরোহণ করিতে চাহিলেন, কিন্তু দুর্বলতা হেতু নীচের সিড়িতেই বসিয়া পড়িলেন; উপরে উঠিতে পারিলেন না। অতঃপর তিনি এক সালংকার ভাষণ দান করিলেন। ইহার কিছু অংশ নিম্নে প্রদত্ত হইল £ শেষ নবীর শেষ ভাষণ “হে লোকসকল! আমি জানিতে পারিয়াছি যে, তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে আশঙ্কা করিতেছ। আমার পূর্বে কি কোন নবী চিরদিন ছিলেন যে, আমিও থাকিব £ হা, আমি আমার পরওয়ারাদগারের সহিত মিলিত হইতে যাইতেছি এবং তোমরাও আমার সহিত মিলিত হইবে । তোমাদের মিলনের স্থান হইতেছে “হাউয-এ-কাওসার”। অতএব, তোমাদের মধ্যে যে কেহ পরকালে হাউয-এ-কাওসার হইতে পরিতৃপ্ত হইয়া পান করিবার বাসনা রাখিবে, সে যেন তাহার হাত এবং মুখকে অপ্রয়োজনীয় কাজ ও কথাবার্তা হইতে বিরত রাখে। আমি তোমাদিগকে মুহাজেরীনদের সহিত সম্যবহারের অসিয়ত করিতেছি।” অতঃপর আরো বলিলেন, “যখন লোকেরা আল্লাহ্‌ তা'আলার আনুগত্য করে, তখন তাহাদের শাসক এবং বাদ্‌শাহ্গণ তাহাদের সহিত ন্যায়ানুগ বাবহার করে। আর যখন তাহারা তাহাদের পালনকতার অবাধ্যতা করে, তখন তাহাদের শাসকগণও তাহাদের সহিত নিষ্ঠুর আচরণ শুরু করিয়া দেয়।”১ টিকা ১. দুরুসুস্-সীরাতিল্‌ হামদিয়া জা/ঘ/.০-1]170.5566101%.০017)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।