Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

১০০ সীরাতে খাতিমুল্‌-আ্িযা রোজ শনিবার মক্কা মোয়াষযামায় প্রবেশ করেন এবং শরীয়তের বিধান অনুযায়ী হজ্জ আদায় করেন। আরাফাতের খুতবা বা বিদায়-হজ্জের ভাষণ ঃ যিল-হাজ্জ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে গমন করিয়া নবী করীম (দঃ) এক বিস্তারিত ও অলংকারপূর্ণ ভাষণ দান করেন। ইহা ছিল হিতোপদেশ ও বিধিবিধান সম্বলিত মহান আল্লাহ্‌ তা'আলার সর্বশেষ নবীর সর্বশেষ পয়গাম । বিশেষ করিয়া ইহার নিশ্ন-বর্ণিত বাণীসমূহ প্রতিটি মুসলমানকে তাহার হৃদয়-পটে অঙ্কিত করিয়া রাখা উচিত £ “হে লোকসকল! আমার কথা শ্রবণ কর, যাহাতে আমি তোমাদের জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় বিবৃত করিতে পারি। আগামী বৎসর পুনরায় তোমাদের সহিত মিলিত হইতে পারিব কি না তাহা আমার জানা নাই ।” অত্রঃপর বলিলেন, “তোমাদের নিকট কেয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক মুসলমানের জান-মাল, ইজ্জত-আব্রু ঠিক তেমনিভাবে সম্মানিত যেমনিভাবে আজিকার (আরাফার) এই দিন, এই (যিল হজ্জ) মাস এবং এই (মক) নগরী (তোমাদের কাছে সম্মানিত। এইজন্য কাহারও কাছে কাহারও কোন আমানত থাকিলে তাহা অবশ্যই আদায় করিয়া দিবে।” অতঃপর বলিলেন, “হে লোকসকল! তোমাদের উপর তোমাদের স্ত্রীগণের কিছু অধিকার রহিয়াছে। তাহাদের উপরও তোমাদের কিছু অধিকার আছে। সবলোকই পরস্পর ভাই ভাই। কাহারও জনা তাহার ভাইয়ের মাল তাহার অনুমোদন ছাড়া হালাল হইবে না। আমার পারে তোমরা কাফের হইয়া যাইও না এবং একে অনাকে হত্যা করিও না। আমি তোমাদের জনা আমার পরে আল্লাহ্‌র কিতাব রাখিয়া যাইতেছি। যদি তোমরা ইহার নির্দেশাবলী শক্তভাবে আকড়াইয়া ধর তাহা হইলে কখনও পথভ্রষ্ট হইবে না।” অতঃপর বলিলেন, “হে লোকসকল ! তোমাদের পালনকর্তী (রবব) এক, তোমাদের পিতা এক, তোমরা সকলে এক আদমের সন্তান এবং আদম মাটি হইতে সৃষ্ট। তোমাদের মধ্যে সে-ই সর্বাপেক্ষা অধিক সম্মানিত যে সর্বাপেক্ষা অধিক খোদা-ভীরু। কোন আরব কোন অনারবের উপর খোদা-ভীরুতা বাতীত অধিক মর্যাদাবান ও সম্মানী হইতে পারে না। মনে রাখিও, আমি জাল্লাহ্‌র বাণী তোমাদের নিকট গৌছাইয়া দিয়াছি। ইয়া-আল্লাহ্‌! তুমি সাক্ষী রহিয়াছ যে, আমি তোমার বাণী পৌঁছাইয়া দিয়াছি। উপস্থিত লোকদের উচিত, তাহারা যেন অনুপস্থিতদের নিকট এই সমস্ত বাণী পৌছাইয়া দেয়।” জা/ঘ/.০-1]170.5566101%.০0177

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।