৯৬ সীরাতে খাতিখুল-আান্বিয়া মুসলমানগণ যখন তবুক পৌছিলেন, তখন সেখানে কেহই ছিল না। বাদশাহ খালেদ (রাঃ)-কে উকাইদির নামক খৃষ্টানের নিকট প্রেরণ করেন এবং ভবিষাদ্বাণী স্বরূপ বলেন, তোমরা রাত্রিবেলা এই অবস্থায় তাহার সাক্ষাত পাইবে যে, সে তখন শিকারে মগ্ন। হযরত খালেদ (রাঃ) সেখানে গৌছিয়া হুবহু তাহাই দেখিলেন। এবং তাহাকে বন্দী করিয়া নিয়া আসিলেন। মোটকথা, নবী করীম (দঃ) প্রায় পনের-বিশ দিন সেখানে অবস্থান করেন। কিন্তু কোন যুদ্ধ সংঘটিত হইল না। অগত্যা তিনি ফিরিয়া আসিতে মনস্থ করিলেন। ইহাই ছিল তাহার সর্বশেষ অভিযান। হিজরী নবম সালের রমযান মাসে নবী করীম (দঃ) পবিত্র মদীনায় প্রত্যাবর্তন করেন। মস্জিদে যেরারে অগ্নিসংযোগ ঃ তবুক হইতে ফিরিয়া আসার পর হুযুর (দঃ) সেই জায়গাটিতে অগ্নি-সংযোগের নির্দেশ দিলেন যাহা মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে শলা-পরামর্শ করার উদ্দেশ্যে মস্জিদের নামে তৈরী করিয়াছিল এবং মুসলমানদিগকে প্রতারণা করার লক্ষ্যে ইহার নাম দিয়াছিল মস্জিদ। __মোগলতাঈ এই ঘটনার দ্বারা এই বিষয়টিও পরিষ্কার হইয়া গেল যে, মসজিদে যেরার বা ষড়যন্ত্রের উদ্বোশ্যে নির্মিত মসজিদ বাস্তবপক্ষে মসজিদই নহে। প্রতিনিধিদলের আগমন এবং দলে দলে ইস্লাম গ্রহণ ঃ হোদায়বিয়্যা সন্ধির পর যখন রাস্তাঘাট নিরাপদ হইয়া গেল, তখন ইসলামের প্রচার ও প্রসার (যাহার জনা শান্তি ও নিরাপন্তারই প্রয়োজন ছিল সবচাইতে বেশী) অনেকাংশে বাপক আকারে সংঘটিত হওয়ার সুযোগ লাভ করে। এই জন্যই সেই সন্ধির নাম আস্মানী দফৃতরে “ফাতাহ” বা বিজয় রাখা হইয়াছিল। কিন্তু ইহার পরেও কিছু লোক কুরাইশদের চাপে ইসলামে দীক্ষিত হইতে পারিতেছিল না। মক্কা বিজয় এই অসুবিধাটুকুণ্ড অপসারিত করিয়া দিল। এখন পবিত্র কুরআনের শাশ্বত বাণী সমগ্র আরবের ঘরে ঘরে পৌঁছিয়া তাহার অননাসাধারণ প্রয়োগক্ষমতার মাধামে সকলের অন্তরে প্রভাব বিস্তার করিল। ফলে যে সকল লোক ইসলাম ও মুসলমানদের চেহারা দর্শন করাকে কোনক্রমেই পসন্দ করিত না. তাহারাও দলে দলে দূর-দূরান্তের পথ অতিক্রম করিয়া প্রতিনিধি দলের আকারে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইতে লাগিল এবং স্বেচ্ছায় ইসলামে দীক্ষিত হইয়া ইসলামের জন্য নিজের জান-মাল উৎসর্গ করিতে প্রস্তৃত ভজ/ঘম.-1110,5556101-০010
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।