৯৪ সীরাতে খাতিমুল-আন্বিয়া হযরত আব্বাস (রাঃ) মুসলমানগণকে এক বীরত্ববাঞ্জক আওয়াজ দ্বারা যুদ্ধরত থাকার আহ্বান জানান। ফলে, তাহাদের নড়বড়ে পা পুনরায় সুদৃঢ় হইয়া যায় এবং উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই আরম্ভ হয়। এক মহান মো'জেঘা £ [এক মষ্ঠি মু্ডিকা দ্বার। বিরাট শক্ত বাহিনীর পরাজয়] এইদিকে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠি মাটি উঠাইয়া শত্রু বাহিনীর দিকে নিক্ষেপ করিলেন যাহা মহান আল্লাহ্র কুদরতে প্রতিপক্ষের প্রতিটি সৈনিকের চোখে এমনভাবে গিয়া প্রবেশ করিল যে, একটি চক্ষু রক্ষা পাইল না। __সীরাতে মোগলতাঈ, পৃষ্ঠা ৭২ শৈষ পর্যন্ত শত্র-বাহিনী ভীত ও পরাজিত হইয়া পলায়ন করিল। মুসলিম হইল। মুসলমানরা প্রতিশোধের নেশায় শিশু ও নারীদের উপর হাত উঠাইতে উদাত হইলে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে এ কাজ হইতে বিরত রাখিলেন। __ মোগলতাঈ, পৃষ্ঠা ৭২ তায়েফ যুদ্ধ ঃ ইহার পর নবী করীম (দঃ) বনী-সাকীক ও হাওয়াষিন গোত্রের কেন্দ্র তায়েফের দিকে দৃষ্টি নিবদ্ধ করিলেন। প্রায় ১৮ দিন পর্যস্ত তাহাদিগকে অবরোধ করিয়া রাখা হইল, কিন্তু বিজয় অর্জিত হইল না। সুতরাং তিনি যখন অবরোধ তুলিয়া দিয়া সেখান হইতে ফিরিয়া! আসিতে লাগিলেন, তখন পথিমধোই জি'রানা নামক স্থানে তায়েফ হইতে হাওয়াষিন গোত্রের প্রতিনিধি দল তাহার খেদমতে উপস্থিত হইল এবং হোনায়েন যুদ্ধে তাহাদের যে সকল লোক বন্দী হইয়াছিল তাহাদিগকে প্রতাপণ করিবার আবেদন জানাইল। হুযূর (দঃ) তাহাদের আবেদন মঞ্র করিয়া তাহাদের বন্দীদিগকে প্রতার্পণ করিলেন। অনন্তর নবী করীম (দঃ) মদীনায় উপনীত হইলে তায়েফবামীদের একটি প্রতিনিধি দল তাহার খেদমতে উপস্থিত হইয়া স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিল। __মোগলতাঈ, পৃষ্ঠা ৭৪ উমরা-এ-জি'রানা ঃ হোনায়েন যুদ্ধের পর জি'রানা নামক স্থানে অবস্থানকালে নবী করীম (দঃ) উমরা পালন করার ইচ্ছা করিলেন এবং এহ্রাম বাধিয়া মক্কায় আগমন করিলেন। অতঃপর উমরা সমাপনান্তে সেই রাত্রেই জি'রানায় প্রত্যাবর্তন করিলেন। __তাল্খীসুস্-সীরাত, পৃষ্ঠা ৫৪ ক জা/ঘ/.০-1]17).5566101%.০017)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।