Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

৯২ সীরাতে খাতিশুল-আন্বিয়। এবং নিশ্চিন্ত থাক। আমি কোন রাজা-বাদশাহ নহি; বরং একজন অতি সাধারণ মায়ের সন্তান।” মক্কা বিজয়ের পর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনের দিন১ সেখানে অবস্থান করেন। এই সময় মদীনার আনসারগণ এই কথা ভাবিয়। মনে কষ্ট পাইতে লাগিলেন যে, এখন [তো হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মককাতেই থাকিয়া যাইবেন আর আমরা তাহার নিকট হইতে দূরে সরিয়া পড়িব। কিন্তু নবী বলিলেন, “না, বরং এখন যে আমাদের মৃত্যু ও জীবন তোমাদেরই সাথে জড়িত” অতঃপর হযরত আত্তাব ইবনে উসাইদ (রাঃ)-কে মক্কার শাসনকর্তা নিযুক্ত করিয়া তিনি স্বয়ং পবিত্র মদীনা অভিমুখে ফিরিয়া চলিলেন। হোনায়েনের যুদ্ধ ঃ মক্কা বিজয়ের পর সাধারণভাবে আরবের জনগণ বিপুল সংখ্যায় ইসলামে দীক্ষিত হইতে লাগিল। ইহাদের মধ্যে এমন অনেক লোক ছিলেন ধাহারা ইসলামের সত্যতা সম্পর্কে নিঃসন্দেহ হওয়া সত্ত্বেও কুরাইশদের প্রতিপত্তির ভয়ে ইসলাম গ্রহণ বিলম্বিত করিতেছিলেন এবং মক্কা বিজয়ের অপেক্ষা করিতেছিলেন। এখন তাহাদের সকলেই দলে দলে ইসলামে প্রবেশ করিতে লাগিলেন। অবশিষ্ট আরবদেরও এমন শক্তি বা সাহস ছিল না যে, তাহারা এখন ইসলামের বিরুদ্ধে রুখিয়া দাড়ায়। অবশ্য হাওয়াযিন এবং বনী সাকীফ গোত্রদ্বয় আত্মসম্মানবোধের খাতিরে মুসলমানদের সহিত যুদ্ধ করার সংকল্প লইয়া মক্কার দিকে অগ্রসর হইল । রাসূলুল্লাহ্‌ (দঃ) এই সংবাদ অবগত হইয়া তাহাদের বিরুদ্ধে ১২ হাজার সেনার এক বিরাট বাহিনী প্রস্তৃত করিলেন। ইহাদের মধ্যে ১০ হাজার ছিলেন এ সকল আনসার ও মুহাজের ধাহারা মক্কা বিজয়ের সময় মদীনা হইতে নবী করীম (দঃ)-এর অনুগামী হইয়াছিলেন আর ২ হাজার ছিলেন এ সকল নও-মুসলিম, ধাহারা মক! বিজয়ের সময় ইসলাম গ্রহণ করিয়াছিলেন। (এই সংখাটি এখন পর্যন্ত ইস্লামী বাহিনীর সবচাইতে বড় সংখ্যা ছিল।) টিকা ১. সীরাতে মোগলতাঈ। বোখারী শরীফের সপ্তম পষ্ঠার বর্ণনা অনুযায়ী এই বাপারে আরো বিভিন্ন মত রহিয়াছে। জা/ঘ/.০-1]170.55০6101%.০017)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।