৮৮ সীরাতে খাতিমুল-আন্ধিয়া হইয়া উভয়ে ইসলাম গ্রহণ করেন। তাহার৷ তখন হইতেই প্রজাসাধারণের নিকট হইতে যাকাত আদায় করিতে শুরু করিয়া দেন এবং হযরত আমর ইবনুল আস (রাঃ)-এর হাতে সোপার্দ করেন। __সুরুরুল-মাহ্যুন হযরত খালেদ ইবনে অলীদ (রাঃ) ও হযরত আমর ইবনুল আস (রাঃ)-এর ইসলাম গ্রহণ ঃ হযরত খালেদ ইবনে অলীদ (রাঃ) তখন পর্যন্ত প্রত্যেকটি জেহাদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া আসিতেছিলেন। অধিকাংশ জেহাদে বিশেষ করিয়া উহুদ যুদ্ধে শুধুমাত্র তাহার কারণেই কাফেরদের স্থলিত প| দৃঢ় ও শক্ত হইয়াছিল। অর্থাৎ, নির্ঘাৎ পরাজয়ের মুখেও তাহারা জয়লাভ করিয়াছিল। কিন্তু হোদায়বিয়্যার সন্ধির পর তিনি স্বতঃপ্রণোদিত হইয়া ইসলাম গ্রহণের উদ্দেশো মক্কা হইতে মদীনার পথে রওয়ানা হন। পথে আমর ইবনুল আস (রাঃ)-এর সহিত সাক্ষাত হইল। জানা গেল তিনিও একই উদ্দেশ্যে মদীনা অভিমুখে যাত্রা করিয়াছেন। উভয়ে একসঙ্গে মদীনা পৌঁছিলেন এবং ইসলাম গ্রহণ করিয়। ধন। হইলেন। (৯৩৯০ ৪451) সপ্তম হিজরী [গাথওয়াহ-এ-খায়বার, ফাদাক বিজয়, উমরা-এ-কাযা] খায়বারের যুদ্ধ ঃ মদীনার ইহুদীদের মধ্যে বনী-নাধীর যখন খায়বারে১ গিয়া বসতি স্থাপন করে, ঠিক তখন হইতেই খায়বার যাবতীয় ইহুদী তৎপরতার প্রাণকেন্দ্রে পরিণত হয়। তাহারা আরবের বিভিন্ন অঞ্চলের জনগণকে ইসলামের বিরদ্ধে উত্তেজিত করিত। তাহাদের এই অশুভ তৎপরত৷ চিরতরে বন্ধ করিয়! দেওয়ার জনা হিজরী ৭ম সনের মুহাররম অথবা জামাদিউল-আউয়াল মাসে নবী করীম (দঃ) চারশত পদাতিক এবং দুইশত অশ্বারোহী বাহিনী লইয়! খায়বার অভিমুখে যাত্রা করেন। তুমুল সংঘর্ষ ও হতাহতের পর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানগণকে বিজয় দান করেন এবং ইহুদীদের সমস্ত দুর্গ মুসলমানদের হস্তগত হয়। এই যুদ্ধে হযরত আলী (রাঃ) সর্বাধিক দায়িত্ব পালন করেন। তিনি একাই খায়বরের কপাট উপড়াইয়া ফেলেন। অথঢ ৭০ (সত্তর) জন লোকের পক্ষেও টিকা ১- মদীনা শরীফ হইতে সিরিয়ার দিকে তিন-চার মনযিল দূরে অবস্থিত একটি বড় শহর। __যুরকানী, ২য় খণ্ড. পষ্ঠা ২১৭ জা/ঘ/.০-1]170.5566101%-০017)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।