Book Of Seerat — Seerate khatimul ambiya
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

সীর।তে খাতিমুল্-আন্বিয়া ৮৭ সুতরাং এই উদ্দেশ্য হযরত আমর ইবনে উমাইয়া রোঃ)-কে হাবশার বাদশাহ আস্হামা নাজ্জাশীর নিকট প্রেরণ কর! হইল। তিনি নবী করীম (দঃ)-এর পবিত্র পত্রখানা তাহার উভয় চোখের উপর স্থাপন করিলেন এবং সিংহাসন হইতে নামিয়া নীচে মাটির উপরে বসিয়। পড়িলেন আর স্বতঃস্ফুতভাবে ইসলাম গ্রহণ করিলেন। নবী করীম (দঃ)-এর জীনদ্দশায়ই তাহার ইন্তেকাল হইয়াছিল। হযরত দাহ্ইয়া ক্লালবীকে রোম-সম্ত্রাট হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করা হইল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতা নবী তাহা তিনি অকাট্য ছিলেন। সুতরাং সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণের ইচ্ছা করিলেন। কিন্তু ইহাতে তাহার উপর তাহার প্রজাকৃল ক্ষেপিয়া গেল। তিনি ভীষণ ভয় পাইয়া গেলেন যে, যদি আমি মুসলমান হই, তাহা হইলে এই সমস্ত লোক আমাকে সিংহাসনচাত করিবে-_ এই জন্য তিনি ইসলাম গ্রহণে বিরত রহিলেন। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে হোঘায়ফা (রা2)-কে পারসা সম্রাট খস্র পারভেজের নিকট পাঠানো হইল। এই হতভাগা নবী করীম ছাল্লাল্লাহু আালাইহি ওয়াসাল্লামের পবিত্র চিঠির সহিত অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ আচরণ করিল এবং ইহাকে ছিড়িয়৷ ট্রকরা টুকরা করিয়৷ ফেলিল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা জানিতে দেন যেমন দে আমার চিঠিখানাকে করিয়াছে।” সাইযোদুর-রসূল (দঃ)-এর দো'আ কিভাবে অপূর্ণ থাকিবে! কিছু দিন পরেই খস্রু পারভেজ স্বয়ং তাহার পুত্র শেরুভিয়ার হাতে নির্মমভাবে নিহত হয়। হযরত হাতিব ইবনে আবিবালতাআ (রাঃ)-কে মিশর ও আলেকজান্দ্রয়ার বাদশাহ মুকাওকিসের নিকট পাঠানো হইয়াছিল। তাহার অন্তরেও আল্লাহ্‌ তা'আলা ইসলাম ও ইসলামের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সম্পর্কে বিশ্বাস সৃষ্টি করিয়া দিয়াছিলেন। সুতরাং তিনি হযরত হাতেবের সহিত বেশ সদ্যবহার করেন এবং নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপটোৌকন প্রেরণ করেন। তন্মাধ্যে একজন বাদী মারিয়া কিবতিয়া (রাঃ)-ও ছিলেন এবং দুলদুল নামক একটি সাদা খচ্চরও ছিল। অনা এক বর্ণনায় রহিয়াছে, এক সহস্্ দীনার এবং বিশ জোড়া জামা কাপড়ও উপটৌকনের মধো ছিল। হযরত আমর ইবনুল আস্কে আন্মানের বাদশাহগণ অর্থাৎ জাইফার ও আব্দুল্লাহ-এর নিকট প্রেরণ করা হয়। তাহারাও ব্যক্তিগত তদন্ত এবং অতীতের কিতাবাদির মাধ্যমে নবী করীম (দঃ)-এর নবুওয়তের সত্তা সম্পর্কে দৃঢ় বিশ্বাসী জা/ঘ/.০-11170.5566101%.০017)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।