কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ সৌভাগ্যের পরশমণি আলিম গমন করে, তাহারা ব্যতীত আর কেহই তথায় যাইবে না। হযরত উবাদাহ ইব্‌ন সামিত (রা) বলেন £ ধনীদের সহিত আলিম ও সংসার-বিরাগিগণের বন্ধুত্‌ রিয়া-র প্রমাণ । হযরত ইব্‌ন মাসউদ (রো) বলেন ঃ মানুষ ধার্মিক অবস্থায় বাদশাহের দরবারে গমন করে এবং ধর্মহীন হইয়া তথা হইতে প্রত্যাবর্তন করে । লোকে জিজ্ঞাসা করিল £ কিরূপে? তিনি বলিলেন £ সে তখন এমন বিষয়ে বাদশাহের মনন্তৃষ্টি অবেষণ করে যাহাতে আল্লাহ্‌ অসন্তুষ্ট হন। হযরত ফুযাইল (রে) বলেন 8 আলিম বাদশাহের সান্ধ্য যতটুকু লাভ করে আল্লাহ হইতে ততটুকু দূরে সরিয়া পড়ে । হযরত ওহাব ইব্‌ন মুনাবিবহ (র) বলেন ঃ জুয়াড়িগণ মুসলমানগণের যেরূপ ক্ষতি করিযা থাকে তদপেক্ষা তাহাদের অধিক ক্ষতি মুহাম্মদ ইব্‌ন সাল্মান (রা) বলেন ৪ মানুষের মল-মূত্রের উপর উপবিষ্ট মাছি বাদশাহের দরবারে উপবিষ্ট আলিম অপেক্ষা উৎকৃষ্ট । রাজদরবার মন্দ হওয়ার কারণ £ রাজ-দরবারে যাতায়াতকারীদের সম্বন্ধে যে সমস্ত কঠোর উক্তি করা হইয়াছে তাহার কারণ এই যে, তাহাদের জন্য তথায় কার্য, উক্তি, নীরবতা, অথবা ধর্ম-বিশ্বাস সম্বন্ধীয় পাপের আশংকা রহিয়াছে । কার্য সন্বন্ধীয় পাপ £ কার্য সম্বন্ধীয় পাপ এইরূপে হইয়া থাকে যে, অধিকাংশ স্থলে রাজপ্রাসাদ বলপূর্বক কাড়িয়া লওয়া হইয়া থাকে । সুতরাং এইরূপ স্থানে যাওয়া উচিত নহে। জঙ্গলে, উন্মুক্ত ময়দানে তাবু স্থাপন করা হইলেও তাহাদের তাবু ও বিছানা হারাম হইবে । এই তীবুতে প্রবেশ করা ও বিছানায় পা রাখা উচিত নহে। জবরদখলকৃত নহে এমন জমিতে তাবু ও ফরাস ব্যতীত হইলেও রাজ দরবারে যাওয়া উচিত নহে। কারণ হয়ত রাজা-বাদশাহের নিকট মাথা নত করিতে হইবে এবং তাহাদের সেবা করিতে হইবে । তাহা হইলে এক জালিমের নিকট বিনয় প্রকাশ করা হইবে, অথচ ইহা জায়েয নহে। হাদীস শরীফে বর্ণিত আছে যে, কোন আমীরের ক্ষমতার কারণে তাহার নিকট বিনয় প্রকাশ করিলে সে অত্যাচারী না হইলেও বিনয় প্রকাশকারীর ধর্মের কিয়দংশ বিনষ্ট হইবে । সুতরাং মুসলমান হিসাবে আমীরকে শুধু সালাম দেওয়া যাইতে পারে। ইহা ব্যতীত আর কিছুই দুরস্ত নহে। আমীরের হস্ত চুন্বন করা, পিঠ বীকাইয়া তাহার সন্মানার্থে মস্তক নত করা উচিত নহে । কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ, আলিম অথবা ধর্মপরায়ণতার জন্য যে ব্যক্তি সম্মান পাইবার উপযোগী, তাহাকে সম্মান প্রদর্শন করা উচিত। পূর্বকালের কোন কোন বুযর্গ জালিমদের সালামের জওয়াব পর্যন্ত দেন নাই যেন অত্যাচারের কারণে তাহাদের অপমান হয়। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।