হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১০৩ করা হইলে এইরূপ বৃত্তি গ্রহণ করা জায়েয হইবে না। বৃত্তি গ্রহণকারী মুসলমান সমাজের হিতকর কোন কার্ষে লিপ্ত থাকিলে যেমন--_ কাষী, মুফতী, ওয়াকৃফ সম্পত্তির মুতাওয়াল্লী বা চিকিৎসক অর্থাৎ এইরূপ কোন কার্ষে লিপ্ত থাকিলে যাহার ফল সর্বসাধারণ ভোগ করিয়া থাকে, তবে তাহার পক্ষে তদ্রুপ বৃত্তি গ্রহণ করা জায়েয আছে। ইল্মে দ্বীন শিক্ষার্থিগণ সেইরূপ বৃত্তি গ্রহণের উপযোগী । উপার্জনে অক্ষম বা অভাবণ্রস্থ্ ব্যক্তিগণও উক্ত তহবিল হইতে পাওয়ার অধিকারী । আলিম ও অপর লোকগণ যদি ধর্ম-বিষয়ে রাজ-কর্মচারী ও রাজা-বাদশাহ্্দের মন যোগাইয়া না চলে, তাহাদের অপকর্মে সাহায্য না করে, তাহাদের অত্যাচারে প্রশ্রয় না দেয়, এমনকি তাহাদের নিকট গমন না করে, গমন করিলেও শরীয়তের বিধান অনুযায়ী গমন করে, তবে তাহারাও উক্ত তহবিল হতে বৃত্তি গ্রহণ করিতে পারে । পরে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা প্রদান করা হইবে। রাজা-বাদশাহ ও রাজ-কর্মচারিগণের সহিত আলিম ও আলিম ব্যতীত অপরাপর লোকের আচরণ তিন শ্রেণীতে বিভক্ত (১) আলিমগণ রাজা-বাদশাহ্ বা রাজ-কর্মচারীদের নিকট যাইবেন না এবং রাজা বাদশাহ ও রাজ-কর্মচারীরাও আলিমগণের দরবারে যাইবে না । ইহাতে ধর্মের নিরাপত্তা রহিয়াছে। (২) রাজা-বাদশাহের নিকট গমন ও তাহাদিগকে সালাম করা শরীয়তমতে নিন্দনীয় । কিন্তু বিশেষ প্রয়োজনের তাগিদে যাওয়া যাইতে পারে । একবার রাসূলুল্লাহ (সা) অত্যাচারী রাজা-বাদশাহ্দের লক্ষণ বর্ণনা করিতে যাইয়া বলিলেন £ যে ব্যক্তি তাহাদের সংশ্রব হইতে দূরে থাকিবে সে অব্যাহতি পাইবে । আর যে ব্যক্তি তাহাদের সঙ্গে দুনিয়ার লোভে পতিত হইবে সে তাহাদেরই অন্তর্ভুক্ত । ৷ ইনি অন্যত্র বলেন £ আমার (তিরোধানের) পর অত্যাচারী বাদশাহের আবির্ভাব হইতে। বে ব্যক্তি তাহার মিথ্যা ও উৎপীড়ন ক্ষমা করিবে এবং উহাতে সন্তুষ্ট থাকিবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নহে। আর কিয়ামতের দিন আমার হাওযের দিকের পথ তাহার জন্য রুদ্ধ থাকিবে । তিনি আরও বলেন ৪ যে সকল আলিম আমীরগণের নিকট গমন করে, তাহারা আল্লাহ্র বড় শক্র । আর যে সকল আমীর আলিমগণের নিকট গমন করে তাহারা আমীরদের মধ্যে সর্বোৎকৃষ্ট । অন্যত্র তিনি বলেন ঃ রাজা-বাদশাহ্গণের সহিত মেলামেশা না করা পর্যন্ত আলিমগণ পয়গম্বর (আ)-গণের আমানতদার । যখন (মেলামেশা) করিল তখন তাহারা আমানতের খিয়ানত করিল । তোমরা তাহাদের নিকট হইতে দূরে থাক। হযরত আবু যর (রা) হযরত সল্মাহ রো)-কে বলেন ঃ সুলতানগণের দরবার হইতে দূরে থাকিও। কারণ, তাহাদের দরবারে তোমাদের সাংসারিক লাভ যতটুকু হইবে তদপেক্ষা অধিক তোমার ধর্মের অনিষ্ট হইবে । তিনি আরও বলেন £ দোষখে এক ময়দান রহিয়াছে; সুলতানগণের সহিত সাক্ষাত করিবার উদ্দেশ্যে যে সকল [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।