১০২ সৌভাগ্যের পরশমণি আসিলেও এ প্রকার অনুসন্ধানে প্রবৃত্ত হইতেন না। কিন্তু সন্দেহের উদ্রেক হইলে অনুসন্ধান করিতেন। তিনি যখন সর্বপ্রথমে মদীনা শরীফে তশরীফ আনয়ন করেন, তখন (মেদীনাবাসিগণ সদ্কা ও হাদিয়া সম্বন্ধে অবগত ছিলেন না বলিয়া) ইহা সন্দেহের স্থান ছিল । এই কারণে তখন কেহ তাহাকে কিছু প্রদান করিতে চাহিলে তিনি জিজ্ঞাসা করিতেন ইহা হাদিয়া না সদৃকা? আর তাহার প্রশ্নে কেহ কষ্ট পাইত না। বাজারে বাদশাহী দ্রব্য বা লুটের বস্তু বিক্রয়ের জন্য প্রস্তুত আছে, অপর দিকে ইহাও জানা আছে যে, বাজারের অধিকাংশ দ্রব্যই হারাম উপায়ে অর্জিত; এমতাবস্থায় বস্তুটি কি এবং কোথা হইতে আসিল, ইহা ভালরূপে অবগত না হওয়া পর্যন্ত ক্রয় করিবে না। কিন্তু বাজারে অধিকাংশ দ্রব্য হারাম না হইলে তদ্রপ অনুসন্ধান ব্যতীত ক্রয় করা জায়েয আছে। তথাপি আল্লাহ্ভীতি ও পরহিযগারী রক্ষার জন্য জানিয়া শুনিয়া ক্রয় করা আবশ্যক । চতুর্থ অনুচ্ছেদ রাজা-বাদশাহগণের বৃত্তি গ্রহণ, তাহাদিগকে সালাম করা ও তাহাদের হালাল ধন গ্রহণ ৪ একালের রাজা-বাদশাহগণ মুসলমান প্রজাদের নিকট হইতে রাজস্ব, জরিমানা বা ঘুষরূপে যাহা কিছু গ্রহণ করে উহার সমস্তই হারাম । তবে রাজকোষের তিন প্রকার ধন হালাল ঃ (১) জিহাদের ময়দানে শক্র পক্ষীয় কাফিরদের পরিত্যক্ত যে ধন গনীমতরূপে পাওয়া যায়। (২) অমুসলমান প্রজাদিগকে যুদ্ধের দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া তাহাদের নিরাপত্তার মূল্যস্বরূপ শরীয়তের বিধান অনুসারে যে জিযয়া কর আদায় করা হয় এবং (৩) লা-ওয়ারিস মাল যাহা বাদশাহ উত্তরাধিকারীরূপে গ্রহণ করিয়া থাকেন। এই সমস্ত ধন মুসলমানের জন্য নির্ধারিত । আজকাল হালাল ধন দুশ্প্রাপ্য হইয়া পড়িয়াছে। রাজস্ব ও জরিমানা হইতে অধিকাংশ ধন সংগৃহীত হইয়া থাকে । সুতরাং রাজকোষের ধন কোন হালাল পন্থায়, গনীমত, জিষ্য়া অথবা লা-ওয়ারিশগণের পরিত্যক্ত সম্পত্তি হইতে সংগৃহীত হইয়াছে কিনা তাহা না জানিয়া রাজকোষের কোন ধন গ্রহণ করা সঙ্গত নহে । কোন বাদশাহ্ কৃষি-কার্য দ্বারা ক্ষেত্র হইতে শস্য উৎপন্ন করাইলে ইহা তাহার জন্য হালাল হইবে। কিন্তু বেগার খাটাইয়া উৎপন্ন করাইলে উহা হারাম না হইলেও সন্দেহযুক্ত হইবে। সম্পত্তি বলিয়া গণ্য হইবে। কিন্তু ইহার মূল্য হারাম অর্থ হইতে দেওয়া হইলে এই সম্পত্তি সন্দেহযুক্ত হইবে। বাদশাহ নিজস্ব তহবিল হইতে কোন ব্যক্তির ভরণ-পোষণের জন্য বৃত্তি নির্ধারণ করিয়া দিলে তাহা গ্রহণ করা দুরস্ত হইবে কিন্তু বৃত্তি পরিত্যক্ত সম্পত্তি ও মুসলমানগণের মঙ্গল সাধনের জন্য নির্ধারিত ধন হইতে প্রদান [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।