হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ১০১ গ্রহণে বিরত থাকা ওয়াজিব নহে। কারণ, এই সমস্ত পাপাকার্ষে মাল হারাম হয় না। তবে এই প্রকার ব্যক্তি হালাল মালের অধিকারী হইলেও এইরূপ মনে হইতে পারে যে, এই ব্যক্তি যেমন হারাম কার্য হইতে বীচিয়া থাকিতে পারে না তদ্ধপ হয়ত সে হারাম মাল হইতেও পরহিয করিতে সমর্থ হয় না। এইরূপ অনুমানে কাহারও মাল হারাম বলিয়া ফতওয়া দেওয়া যায় না। কারণ, একেবারে নিষ্পাপ কেহই নহে এবং এমন অনেক লোক আছে যাহারা চরিত্রগত পাপ হইতে বিরত থাকিতে পারে না বটে, কিন্তু অত্যাচার-উৎগীড়ন হইতে বিরত থাকে । হালাল ও হারাম পার্থক্যকরণে এই নীতি স্মরণ রাখা উচিত। এই নীতি স্মরণ থাকা সত্তেও অজ্ঞাতসারে কেহ হারাম দ্রব্য ভক্ষণ করিয়া ফেলিলে এই অপরাধের জন্য সে ধৃত হইবে না। ইহার দৃষ্টান্ত এইরূপ £ঃ অপবিভ্রতা লইয়া নামায দুরস্ত নহে। কিন্তু অজ্ঞাতসারে কেহ অপবিভ্রতা লইয়া নামায পড়িয়া ফেলিলে ইহা আদায় হইয়া যাইবে । নামায শেষ করার পর সেই অপবিব্রতা সম্বন্ধে জানিতে পারিলেও এক রিওয়ায়েত মতে ইহার কাযা ওয়াজিব হইবে না। ইহার প্রমাণ এই, একদা রাসূলুল্লাহ (সা) নামাযের অবস্থায় স্বীয় পাদুকাদয় খুলিয়া ফেলিলেন এবং নামা শেষ করার পর বলিলেন £ “জিবরাঈল (আ) আমাকে জানাইলেন যে, পাদুকাছয় অপবিভ্র।” উক্ত অপবিভ্রতা সম্বন্ধে পরে অবগত হওয়া সত্তেও তিনি নামায দুহরাইয়া পড়েন নাই। অপরের ধনোপার্জনের পন্থা অনুসন্ধানের নিয়ম £ উপরে বর্ণিত হইয়াছে যে, যাহার উপার্জনের উপায় অজ্ঞাত, তাহার ধন গ্রহণ না করা ওয়াজিব না হইলেও পরহিযগার লোকের জন্য উহা হইতে বিরত থাকা উত্তম। এইরূপ স্থলে ধনের মলিককে ধন উপার্জনের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করা উচিত, যদি তাহার মনে কষ্ট না হয়। মনে কষ্ট হইলে জিজ্ঞাসা করা হারাম । কারণ, পরহিযগারী একটি সতর্কতামূলক ব্যবস্থা এবং মনে কষ্ট দেওয়া হারাম। এমতাবস্থায় ওযর-আপত্তি দেখাইয়া আহারে বিরত থাকিবে আর কোন ওযর-আপত্তি না দেখাইতে পারিলে আহার করিবে যাহাতে সেই ব্যক্তির মনে কষ্ট না হয়। কাহারও ধন উপার্জনের পন্থা সম্বন্ধে তৃতীয় ব্যক্তিকে এমনভাবে জিজ্ঞাসা করিবে না, যাহাতে তাহার পক্ষে ইহা শুনিবার সম্ভাবনা থাকে । এইরূপভাবে জিজ্ঞাসা করাও হারাম । কারণ, এইরূপ জিজ্ঞাসা করাতে পরদোষ অনুসন্ধান, পশ্চাৎনিন্দা এবং অপরের প্রতি মন্দ ধারণা প্রকাশ পায়। এই ত্রিবিধ কার্যই হারাম। শুধু সতর্কতার জন্য হারাম কার্য জায়েয হয় না। কারণ রাসুলুল্লাহ সো) কোথাও মেহমান হইলে এইরূপ অনুসন্ধান করিতেন না এবং এক স্থান হইতে হাদিয়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।