কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১০০ সৌভাগ্যের পরশমণি ঘিতীয় ৪ যাহার পরহিযগারী জানা আছে তীহার দ্রব্য ভোগ করা জায়েয । তাহার সাধুতা সম্বন্ধে অনুসন্ধানে লিগ হইয়া বিলম্ব করা পরহিষগারী নহে, বরং অমূলক সন্দেহ। তাহার সম্বন্ধে অনুসন্ধান করা হইতেছে জানিয়া তিনি মনঃক্ষু্ন হইলে অনুসন্ধানকারী অবশ্যই গুনাহগার হইবে । কারণ নেক্কার লোকের প্রতি খারাপ ধারণা করাও পাপ। তৃতীয় যে ব্যক্তি অত্যাচারী বলিয়া বিদিত, যেমন তুকাঁ কিংবা খাজনা আদায়কারী অথবা যাহার সমস্ত বা অধিকাংশ ধন হারাম, এমন ব্যক্তির ধন ব্যবহারে নিবৃত্ত থাকা ওয়াজিব । কিন্তু এমন ব্যক্তির কোন দ্রব্য যদি হালাল উপায়ে অর্জিত হইয়াছে বলিয়া জানা যায়; কারণ সে ব্যক্তি ইহা কাহারও নিকট হইতে বলপূর্বক ছিনাইয়া লয় নাই ও হালাল হওয়ার লক্ষণ ইহাতে বিদ্যমান থাকে তবে এরপ দ্রব্য হালাল বলিয়া গণ্য করা যাইবে । চতুর্থ ঃ যাহার অধিকাংশ মাল হালাল, কিন্তু হারাম হইতে সম্পূর্ণ মুক্ত নহে। যেমন, কোন ব্যক্তি কৃষিকার্য করে, তত্সঙ্গে আবার খাজনা আদায়ের কার্যও করে অথবা কোন ব্যক্তি বাণিজ্যিও করে এবং সরকারী লোকদের সঙ্গে বেচা-কেনাও করে । এইরূপ ব্যক্তির মাল হালাল । তাহার মালের অধিকাংশ গ্রহণ করা দুরস্ত। কারণ, ইহার অধিকাংশ মালই হালাল । কিন্তু পরহিযগার লোক অবশ্যই এইরূপ মাল গ্রহণে বিরত থাকিবে । হযরত আবদুল্লাহ ইব্‌ন মুবারক রে)-এর জনৈক কর্মচারী বসরা হইতে তাহাকে লিখিয়া পাঠাইলেন £ সরকারী লোকদের সহিত যাহারা আদান-প্রদান করে তাহাদের সঙ্গে আমি বেচাকেনা করি। ইহার উত্তরে তিনি লিখিলেন £ যদি তাহারা সরকারী লোক ব্যতীত অপর লোকের সহিত কারবার না করে তবে তাহাদের সহিত তুমি ক্রয়-বিক্রয় করিও না। কিন্তু তাহারা যদি অপর লোকের সহিত কারবার করিয়া পঞ্চম ৪ যাহারা অত্যাচার করে বলিয়া জানা নাই এবং কি উপায়ে উপার্জন করে তাহাও জানা নাই। কিন্তু পোশাক-পরিচ্ছদ বা আকারে অত্যাচারী বলিয়া বোধ হয়; যেমন পরিধানে মূল্যবান পোশাক, মাথায় আমিরী টুপী অথবা আকার সৈনিক পুরুষের নিশ্চিতরূপে অবগত না হওয়া পর্যন্ত তাহাদের সহিত ক্রয়-বিক্রয়, লেনদেন কার্ষে নিবৃত্ত থাকা উচিত । ষষ্ঠ ঃ যাহাদের মধ্যে অত্যাচারের কোন নিদর্শন নাই বটে, কিন্তু পাপের নিদর্শন সুস্পষ্ট । যেমন, পুরুষের পরিধানে রেশমী পোশাক, দেহে স্বর্ণালঙ্কার অথবা প্রকাশ্যে মদ্যপান, পরস্তরীর প্রতি দৃষ্টিপাত এবংবিধ পাপের লক্ষণ- | এই প্রকার লোকের ধন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।