হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ৯৯ এতদুভয়ের মধ্যেই রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) এইরূপ উক্তিই করিয়াছেন । যে ব্যক্তি বলে যে, দুনিয়ার অধিকাংশ ধনই হারাম সে ভুল করে । কারণ হারাম অনেক হইলেও অধিকাংশ নহে এবং “অধিকাংশ"' ও “অনেক' এই দুই-এর মধ্যে পার্থক্য রহিয়াছে। যেমন, পীড়িত, মুসাফির ও সৈন্য অনেক বলিলে অধিকাংশই পীড়িত, মুসাফির ও সৈন্য বলিয়া বুঝায় না। তদ্ধপ অত্যাচারী অনেক থাকিলেও অধিকাংশই অত্যাচারিত। এই সকল লোকের ভ্রমে পতিত হওয়ার কারণ । “ইহ্ইয়াউল উলুম” নামক কিতাবে ইহা প্রমাণসহ বিশদভাবে বর্ণিত হইয়াছে। আসল কথা এই যে, আল্লাহ্র জ্ঞানে যাহা হালাল কেবল তাহাই ভোগ করিবার আদেশ বান্দাকে দেওয়া হয় নাই । কারণ, ইহা অবগত হওয়ার শক্তি কাহারও নাই; বরং শরীয়তের বিধান মতে যাহা হালাল বলিয়া মানুষ জানিতে পারিয়াছে এবং হারাম বলিয়া প্রকাশ পায় নাই, তাহা ভোগ করিবার নির্দেশ দেওয়া হইয়াছে । এইরূপ বিধান মানিয়া চলা খুব সহজ । উহার প্রমাণ এই যে, স্বয়ং রাসূলুল্লাহ (সা) একবার এক মুশরিকের পাত্রে এবং হযরত উমর (রা) একদা এক ইয়াহুদী মাহিলার পাত্রে উবু করিয়াছিলেন । পিপাসা থাকিলে তাহারা উহাতে পানিও পান করিতেন। মদ্যপান ও মৃত জন্তু ভক্ষণ করে বলিয়া মুশরিক ও ইয়াহুদীদের হাত অপবিত্র থাকার সম্ভাবনাই অধিক। কিন্তু উক্ত মুশরিক ও ইয়াহুদীর পাত্রে অপবিব্রতা দেখিতে পান নাই বলিয়াই তাহারা উহাকে পবিত্র বলিয়া বিবেচনা করিয়াছিলেন । অপবিত্র মনে করিলে তাহারা কখনও তদ্রুপ করিতেন না। কারণ, অপবিত্র পানি পান করা হারাম । হযরত সাহাবায়ে কিরাম (রা) যে শহরে গমন করিতেন তথা হইতেই আহার্য দ্রব্য খরিদ করিয়া ভক্ষণ করিতেন এবং আদান-প্রদান করিতেন । অথচ তাহাদের সময়ে চোর, সুদখোর, শরাব ব্যবসায়ী ইত্যাদি সবই ছিল। তীহারা দুনিয়ার ধন হইতে হস্ত সংকুচিত করেন নাই; বরং সকলকেই তাহারা সমান জ্ঞান করিতেন এবং আবশ্যক পরিমাণে পরিতুষ্ট থাকিতেন। সাধারণত ছয় প্রকার লোকের সহিত কারবার করিতে হয়। প্রথম ঃ অজ্ঞাত লোক, যে সৎ, কিন্তু অসৎ ইহা জানা নাই। যেমন কোন অপরিচিত স্থানে গমন করিলে তথাকার সকলের নিকট হইতে খাদ্যদ্রব্য ক্রয় করা এবং সকলের সহিত আদান-প্রদান করা জায়েয । কারণ, তাহাদের অধিকারে যাহা আছে প্রকাশ্যভাবে তাহারাই ইহার মালিক। কাজ-কারবার জায়েয হওয়ার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট এবং হারাম হওয়ার কোন লক্ষণ না পাওয়া পর্যন্ত আদান-প্রদান অশুদ্ধ হইবে না। অপরিচিত ব্যক্তির সাধুতা সম্বন্ধে অনুসন্ধানের প্রবৃত্ত হইয়া বিলম্ব করা পরহিযগারী বটে; কিন্তু ইহা ওয়াজিব নহে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।