কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ সৌভাগ্যের পরশমণি যাহাতে ইবাদতে সামর্থ্যের জন্য তাহাদের বৃদ্ধি ও প্রাণ রক্ষা পায়। কথা বলিলে এইরূপ কথাই বলেন যাহা একমাত্র ধর্মপথের কথা হয়৷ এতদ্যতীত অন্য সমস্তকেই তাহারা নিজেদের জন্য হারাম বলিয়া মনে করেন। উপরে যাহা বর্ণিত, তাহাই পরহিষগারীর শ্রেণীসমূহ। ইহা অপেক্ষা কম নহে। পরহিযগারীর এই সোপানসমূহের প্রতি মনোনিবেশ কর এবং ভালরূপে হৃদয়ঙ্গম করিবার চেষ্টা কর। তৎসঙ্গে নিজের দুর্বলতা ও ক্রটি-বিচ্যুতির প্রতিও লক্ষ্য কর। তখন দেখিবে যে, প্রথম শ্রেণীর পরহিযগারী যাহা সর্বসাধারণ মুসলমানের পক্ষে অবশ্য পালনীয়, যাহা প্রতিপালন না করিলে ফাসিক বলিয়া অভিহিত হইতে হয়, তাহাও তুমি পালন করিতে পারিতেছ না। এমন কি শরীয়তের স্পষ্ট বিধানগুলি পালন করিতেও তুমি কষ্ট ও লঙ্জা বোধ কর। অথচ কথা বলিবার বেলায় বড় বড় বুলি আওয়াইয়া থাক এবং আলমে মালাকুতের বর্ণনা প্রদান করিতে থাক ও নানারূপ দুর্বোধ্য অর্থশূন্য উক্তি করিয়া থাক । হাদীস শরীফে উক্তি আছে, রাসূলুল্লাহ (সা) বলেন £ যাহাদের শরীর নানারূপ নিয়ামতে পরিপুষ্ট এবং যাহারা বিভিন্ন জাতীয় খাদ্য ভক্ষণ করে ও বিবিধ প্রকার পোশাক পরিধান করিয়া থাকে এবং কথা বলিতে যাইয়া সুন্দর সুন্দর কথা বানাইয়া বলে, তাহারা মানবজাতির মধ্যে নিকৃষ্টতম ৷ আল্লাহ আমাদিগকে এই সমস্ত হইতে রক্ষা করুন। তৃতীয় অনুচ্ছেদ হালাল-হারামে পার্থক্যকরণ ও ইহাদের পরিচয় ঃ কতক লোকের অসার ধারণা এই যে, দুনিয়ার সমস্ত ধনই হারাম; সমস্ত না হইলেও অধিকাংশ ধনই হারাম । এই ধারণার বশবর্তী লোক তিন শ্রেণীতে বিভক্ত হইয়া পড়িয়াছে। .. প্রথম শ্রেণী ঃ এই শ্রেণীর লোকের মনে পরহিযগারীর সতর্কতা অত্যন্ত প্রবল হইয়া উঠার কারণে তীহারা বলেন ঃ জঙ্গলের লতা-পাতা, নদীর মাছ, বন্য শিকারের গোশত এবং এই প্রকার দ্রব্য ব্যতীত অন্য কিছুই আমরা খাইব না। দ্বিতীয় শ্রেণী ঃ এই শ্রেণীর লোকের উপর লোভ-লালসা এত প্রবল হইয়া উঠিয়াছে যে, তাহারা বলে ৪ যাহা পাইব তাহাই খাইব; হালাল হারামের পার্থক্য করিবার কোন আবশ্যকতা নাই । তৃতীয় শ্রেণী $ এই শ্রেণীর লোক মিতাচারের নিকটবর্তী । তাহারা বলে ৫ প্রত্যেক প্রকারের বস্তু প্রয়োজন অনুসারে ভোগ করা উচিত। নিঃসন্দেহে এই তিন শ্রেণীর লোকই ভ্রমে পতিত রহিয়াছে । বাস্তব পক্ষে হালাল ও হারাম কিয়ামত পর্যন্ত সুস্পষ্টরূপে প্রকাশিত থাকিবে এবং সন্দেহজনক বিয়সমূহ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।