কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ৯৭ সুতরাং ব্যভিচারী ব্যক্তি যদি কাহারও সম্মুখে খাদ্য পৌছায় তবে হারাম উপায়ে অর্জিত ক্ষমতা এই খাদ্য পৌছাইবার কারণ হইবে না। হযরত সিরী সাকতী (র) বলেনঃ একদা এক প্রান্তর দিয়া অতিক্রমকালে একটি ঝরণার নিকট উপস্থিত হইলাম । পারে বৃক্ষ-পত্র দেখিয়া উহা ভক্ষণ করিতে মনস্থ করিলাম। কারণ, তথায় হয়ত ইহাই আমার জন্য হালাল খাদ্য হইবে । এমন সময় অদৃশ্যবাণী হইল ৪ যে শক্তি তোমাকে এই স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিল উহা কোথা হইতে আসিল ? ইহাতে লজ্জিত হইয়া আমি ক্ষমা প্রার্থনা করিতে লাগিলাম। সিদ্দীকগণের পরহিযগারীর স্তর এইরূপ উন্নতই হইয়া থাকে। তাহারা এই প্রকার তৎপরিবর্তে লোকে কেবল বন্ত্রাদি ধৌত করার ব্যাপারে এবং পাক পানি অবেষণ সতর্কতা অবলম্বন করিয়া থাকে । এইগুলিকে পূর্বকালীন বুযর্গগণ সাধারণ ব্যাপার মনে করিতেন। তীহারা খালি পায়ে পথ চলিতেন এবং যে পানি জুটিত তাহাতেই উযু-গোসল সমাধা করিতেন। অঙ্গ-বন্ত্র পরিষ্কার করা বহিরাঙ্গের সাজসজ্জা ও শোভামাত্রা। এই পরিচ্ছন্নতার প্রতি কেবল মানুষের দৃষ্টিই আকৃষ্ট হইয়া থাকে। বস্তুতঃ প্রবৃত্তির তাড়না ধোকা দিয়া এই বাহ্য পরিচ্ছন্নতার দিকে মুসলমানকে ব্যাপৃত রাখে । পক্ষান্তরে পূর্বকালীন বুযর্গগণের পরিচ্ছন্নতা ও পবিত্রতা অন্তরের সাজসজ্জা ও শোভা বৃদ্ধি করিয়া থাকে । আল্লাহ ইহাই দেখিয়া থাকেন। মানবের দৃষ্টি ততপ্রতি পতিত হয় না বলিয়া এই অভ্যন্তরীণ পবিত্রতা নফসের নিকট অতীব কষ্টকর বলিয়া বোধ হয়। পঞ্চম শ্রেণী ৪ আন্মাহ্‌্র নৈকট্যপ্রাপ্ত ও প্রকৃত একত্বাদিগণের পরহিযগারী । আহার, নিদ্রা, কথন ইত্যাদি যাহা একমাত্র আল্লাহ্‌র উদ্দেশ্যে নহে- তৎসমুদয়কেই তাহারা নিজেদের উপর হারাম বলিয়া মনে করেন। তাহাদের লক্ষ্য ও উদ্দেশ্য একমাত্র এক আল্লাহ্‌ এবং তাহারাই পরিপূর্ণ একত্বাদী । দৃষ্টান্তস্বরূপ এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যাইতে পারে । হযরত ইয়াহইয়া ইব্‌ন মু'আয রে) একদা ওউঁষধ সেবন করিলে তাহার স্ত্রী তাহাকে গৃহ মধ্যে কয়েকবার পায়চারী করিবার জন্য বলিলেন। তিনি বলিলেন £ আমি এইরূপ পায়চারী করিবার কোন কারণ দেখিতেছি না। ত্রিশ বৎসর যাবত আমি আমার কার্য ও গতিবিধির হিসাব রাখিতেছি যেন আল্লাহ্‌র উদ্দেশ্য ব্যতীত অপর কোন উদ্দেশ্যেই আমি নড়াচড়া না করি। মোটকথা, এই সকল বুযর্গের অন্তরে ধর্ম সম্বন্ধীয় কোন প্রকার সৎকল্পের উদয় না হইলে তাহারা নড়াচড়াই করেন না। তাহারা আহার করিলে এই পরিমাণই আহার করিয়া থাকেন [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।