কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ সৌভাগ্যের পরশমণি উপাদানসমূহের কোন একটি উপাদানে কোন পাপের পরশ লাগিয়াছিল। সিদ্দীকগণের পরহিযগারীর কতিপয় দৃষ্টান্ত এ স্থলে বর্ণিত হইতেছে। হযরত বিশরে হাফী রে) রাজা-বাদশাহদের খননকৃত নদী-নালার পানি পান করিতেন না। আরও বহু বুযর্গ হজ্জযাত্রার পথে রাজা-বাদশাহদের খননকৃত পুষ্কুরণীর পানি পান করিতেন না। রাজা-বাদশাহদের খননকৃত নদী-নালার পানি যে সমস্ত বাগানে সিঞ্চন করা হইত অনেক বুযর্গ সে সমস্ত বাগানের ফল খাইতেন না । হযরত ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) মসজিদে বসিয়া কাপড় সেলাই করা মাকরূহ মনে করিতেন এবং মসজিদে বসিয়া উপার্জন করা তিনি পছন্দ করিতেন না। লোকে তাহাকে জিজ্ঞাসা করিল ঃ কবরস্থানের গন্জে নকশা করা কিরূপ? তিনি বলিলেন £ আমার মতে ইহা মাক্রূহ ৷ তিনি আরও বলেন, কবরস্থান পরকালের জন্য । এক বুযর্গের গোলাম বাদশাহর গৃহ হইতে প্রদীপ জ্বালাইয়া আনিয়াছিল। ইহা জানিতে পারিয়া তিনি প্রদীপ নিভাইয়া ফেলিলেন। একরাত্রে এক বুযর্ণের পাদুকার ফিতা ছিড়িয়া যায়। ঘটনাক্রমে সেই সময় বাদশাহের লোকেরা মশাল জ্বালাইয়া যাইতেছিল। কিন্তু এই আলোতে তিনি ফিতা জোড়া দেওয়া পছন্দ করিলেন না। এক বুষর্গ মহিলা সূতা কাটিতেছিলেন। তখন বাদশাহের লোকেরা মশাল জ্বালাইয়া সেই পথ দিয়া যাইতেছিলেন। কিন্তু তিনি সেই আলোকে সূৃতাকাটা বন্ধ করিয়া দিলেন। অত্যাচারী লোক দ্বারা বন্দী হইয়া হযরত যুনুন মিসরী (র) কয়েকদিন বন্দীখানায় কষ্টে অতিবাহিত করেন। তাহার মুরীদ এক পুণ্যবতী মহিলা নিজ হস্তে প্রস্তুত সূতা বিক্রয়ে হালাল খাদ্য সংগ্রহ করতঃ তীহার জন্য বন্দীখানায় পাঠান । কিন্তু তাহা তিনি ভক্ষণ করেন নাই। সেই মহিলা তীহার নিকট উপস্থিত হইয়া ক্ষণ্র মনে নিবেদন করিলেন £ আপনিও জানেন আমি যে খাদ্য প্রেরণ করিয়াছিলাম তাহা হালাল । কিন্তু আপনি ক্ষুধার্ত থাকা সত্তেও ইহা খাইলেন না কেন? তিনি বলিলেন £ এক অত্যাচারীর পাত্রে করিয়া উক্ত খাদ্য আমার সম্মুখে আনয়ন করা হইয়াছিল । জেল দারোগার হাতেই ছিল এই পাত্র। এক অত্যাচারীর হস্তে করিয়া সেই খাদ্য তাহার নিকট পৌছিয়াছিল এবং সম্ভবত তাহার হস্তের ক্ষমতা হারাম উপায়ে অর্জিত হইয়াছিল। এই জন্যই তিনি উক্ত খাদ্য ভক্ষণ করেন নাই। এই শ্রেণীর পরহিযগারী অতীব উচ্চস্তরের। ইহার হাকীকত যে উপলব্ধি করিতে পারিবে না সে ধোকায় পতিত হইবে । এমন কি, সে কোন ফাসিকের হাতে খাদ্য গ্রহণ করিবে না। কিন্তু ব্যাপারটি এইরূপ নহে। বরং ব্যাপারটি এমন অত্যাচারীর সহিত সংশ্লিষ্ট যে হারাম ভক্ষণ করে এবং হারাম উপায়েই তাহার ক্ষমতা অর্জিত হইয়াছে। দৃষ্টান্ত স্বরূপ, কোন ব্যভিচারীর ক্ষমতা ব্যভিচার লব্ধ নহে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।