কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ৯৫ হযরত ইমাম সাহেব (র)-কে পুনরায় জিজ্ঞাসা করা হইল ৫ হাদীসের কিতাবের একটি পাতা পড়িয়া থাকিতে পাইলে মালিকের বিনা অনুমতিতে উহা হইতে নকল করিয়া লওয়া দুরস্ত আছে কি? তিনি বলিলেন ঃ না, দুরস্ত নহে। যে মুবাহ কার্য পার্থিব শোভা-সৌন্দর্যের দিকে আকর্ষণ করে তাহার বিধানই উপরে বর্ণিত হইল । কারণ, মানুষ মুবাহ কার্ষে লিপ্ত হইলে ইহা তাহাকে অন্যদিকে টানিয়া নিবে । এমন কি, যে ব্যক্তি হালাল খাদ্য উদর পূর্ণ করিয়া আহার করিবে সে মুত্তাকীর শ্রেণীতে উন্নীত হইতে পারিবে না। কারণ, উদর পূর্ণ করিয়া আহার করিলে কামভাব জাথত হইয়া উঠে এবং হৃদয়ে বাজে চিন্তা উদয় হওয়ার আশঙ্কা থাকে অথবা অত্যাধিক প্রফুল্পতা ও জ্ঞানশূন্যতা জন্মে । দুনিয়াদারদের ধন-সম্পদ, ঘরবাড়ি ও বাগানাদির প্রতি দৃষ্টি নিক্ষেপ করাও তদ্রুপ । কারণ, ইহাতে দুনিয়ার লোভ জাগ্রত হইয়া উঠে এবং এঁ সমস্তের অবেষণে মানুষকে ব্বিত রাখে, পরিশেষে দুনিয়ার লোভ তাহাকে হারামের দিকে পরিচালিত করে। এই জন্যেই রাসূলুল্লাহ সো) বলেন ঃ দুনিয়ার মহব্বত সকল পাপের অগ্রণী । দুনিয়ার যুবাহ বস্তু সম্পর্কেই তিনি ইহা বলিয়াছেন। কারণ, দুনিয়ার মহব্বত পার্থিব ধন-সম্পদ অবেষণে মানুষকে উন্মাদ করিয়া তোলে এবং তৎপর সে পাপে লিপু হইয়া পড়ে। এমন কি আল্লাহ্‌র যিকিরও তখন তাহার হৃদয়ে স্থান পায় না এবং আল্লাহ্‌র প্রতি একেবারে উদাসীন হইয়া পড়া চরম দুর্গতি ও দুর্ভাগ্যের কারণ । এই কারণেই হযরত সুফিয়ান সওরী (র) যখন এক ধনীর সুরম্য প্রাসাদের নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন তখন তাহার সহচর ইহা দেখিতে আরম্ত করিলে তিনি তাহাকে নিষেধ করিয়া বলিলেন £ তোমরা এই সমস্তের প্রতি দৃষ্টিপাত না করিলে ধনীরা এত অপব্যয় করিত না। সুতরাং তোমরাও এই অপব্যয়জনক পাপের অংশী। হযরত ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-কে লোকে জিজ্ঞাসা করিল ঃ বাসগৃহ ও মসজিদের দেওয়ালের চুনকাম করা কিরূপ? তিনি বলিলেন $ গৃহের মেঝে পলস্তরা করা দুরস্ত যাহাতে ধুলা না উড়ে। কিন্তু আমার মতে দেওয়ালে চুনকাম করা মাকরূহ। কারণ, ইহা সাজ-সজ্জার অন্তর্গত। পূর্বকালীন বুযর্গগণ বলেন ঃ যাহার পোশাক হালকা ও পাতলা, তাহার ধর্ম-প্রেরণাও অতি দুর্বল । হারামে পতিত হওয়ার আশঙ্কায় পবিত্র হালাল হইতেও নিবৃত্ত থাকা উচিত, এই উদ্দেশ্যেই এ স্থলে এ সমস্ত কথা উল্লেখ করা হইল। চতুর্থ শ্রেণী ঃ সিদ্দীকগণের পরহিযগারী। তাহারা এমন বস্তুও পরিত্যাগ করেন যাহা হালাল এবং হারামেও নিক্ষেপ করে না। কিন্তু উক্ত হালাল বস্তু অর্জিত হওয়ার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।