কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৪ সৌভাগ্যের পরশমণি আঁটি বরতনে কিংবা হাতে রাখিবে না। যে সমস্ত বস্তুর খোসা বা অখাদ্য অংশ ফেলিয়া দিতে হয় সেসব সম্বন্ধেও এই একই ববস্থা। আহারের সময় বেশি পানি পান করিবে না। পানি পানের নিয়ম £ পানপাত্র ডান হাতে ধরিবে এবং “বিস্মিল্লাহ্‌* বলিয়া আস্তে আস্তে পান করিবে । দীড়াইয়া বা শায়িত অবস্থায় পান করিবে না। পানপাত্র হাতে লইয়া পরীক্ষা করিয়া দেখিবে ইহাতে কোন প্রকার খড়কুটা বা জীবাণু আছে কিনা। ঢেকুর উঠিলে পান পাত্র হইতে মুখ ফিরাইয়া লইবে। এক ঢোকের অধিক পান করিতে চাহিলে তিন ঢোকে পান করিবে; প্রত্যেক বার “বিস্মিল্লাহ্‌* বলিবে এবং সর্বশেষে 'আলহামদলিল্লাহ্‌* বলিবে। পানপাত্রের নি্নদিকে লক্ষ্য রাখিবে যেন পানীয়দ্রব্য টপকাইয়া না পড়ে । পানশেষে এই দু'আ পড়িবে । 75১০৮21 সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি নিজ অনুগ্রহে এই পানীয়কে মিষ্ট ও সুস্বাদু করিয়াছেন এবং আমাদের পাপের কারণে ইহাকে লবণাক্ত ও বিশ্বাদ করেন নাই। আহার শেষে পালনীয় নিয়ম $ উদর পূর্ণ হইবার পূর্বেই আহারে ক্ষান্ত হইবে, আঙ্গুলগুলি চাটিয়া পরিষ্কার করিবে এবং দস্তরখানের উপর যে সমস্ত খাদ্যাংশ পড়িয়া থাকে তাহা নিঃশেষে তুলিয়া খাইবে। কারণ, হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি দস্তরখানা হইতে খাদ্য তুলিয়া খাইবে তাহার জীবিকার সচ্ছলতা বৃদ্ধি পাইবে এবং তাহার সন্তান-সন্ততি নির্দোষ ও নিরাপদে থাকিবে এবং এ খাদ্যসমূহ বেহেশতে হুরদের সহিত বিবাহের মাহর থাকিবে । অতপর হাত রুমাল বা দস্তরখানে মুছিয়া ফেলিবে। তৎপর খিলাল করিবে । দীতের ফাক হইতে বাহির হইয়া যাহা জিহ্বার উপর পতিত হয় তাহা গিলিয়া ফেলিবে এবং খিলালের সহিত যাহা বাহির হইয়া আসে তাহা ফেলিয়া দিবে। ভোজন-পাত্রের খাদ্যাংশ আঙ্গুল দ্বারা চাটিয়া খাইবে। কারণ হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ভোজন-পাত্র মুছিয়া খায় ইহা তাহার জন্য এইরূপ দু'আ করে-“হে আল্লাহ ! এই ব্যক্তি যেমন আমাকে শয়তানের লেহন হইতে রক্ষা করিয়াছে তদ্রুপ তুমি তাহাকে দোষখের অগ্নি হইতে রক্ষা কর।” ভোজনের পাত্র ধৌত করত এই পানি পান করিলে একটি গোলাম আযাদ করার সওয়াব পাওয়া যায় । আহারান্তে বলিবে ঃ ১3-55518517151115515511 11541 8৮5, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।