কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ সৌভাগ্যের পরশমণি খেয়াল হইল, মাটিতে আমার কোন স্বত্ব নাই; ইহাদ্বারা কালি শুকাইব না। তৎপর মনে মনে বলিলাম, সামান্য মাটি লাগিবে, ইহার কি মূল্য আছে? অবশেষে সামান্য মাটি দ্বারা চিঠির কালি শুকাইলাম। স্বপ্রে দেখিলাম, এক ব্যক্তি আমাকে বলিতেছেন- যে ব্যক্তি অন্য লোকের দেওয়ালের মাটিকে নগণ্য ও মূল্যহীন মনে করে, কিয়ামত দিবস সে বুঝিতে পারিবে । দ্বিবিধ কারণে এই শ্রেণীর মুত্তাকীগণ অতি তুচ্ছ এবং নগণ্য বন্তুও বর্জন করিয়া থাকেন। (১) ইহার স্বাদ গ্রহণ করিলে মন আরও পাইতে আশা করিবে এবং (২) পরকালে মুস্তাকীগণের শ্রেণী হইতে বহিষ্কৃত হওয়ার আশংকা । এইজন্যই শিশুকালে হযরত ইমাম হাসান (রা) সদ্‌্কার একটি খুরমা মুখে দিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলেন $ থু থু ফেল, থু থু ফেল; ইহা ফেলিয়া দাও । হযরত উমর ইব্‌ন আবদুল আবীয (র)-এর সম্মুখ লোকে গনীমতের কস্তুরী স্থাপন করিলে তিনি নাসিকা ঢাকিয়া বলিলেন ঃ গন্ধই ইহার ভোগের বস্তু এবং ইহা মুসলমান সমাজের প্রাপ্য । কথিত আছে, এক বুযর্গ এক রোগীর শিয়রে বসিয়াছিলেন। রোগী মারা গেলে তিনি প্রদীপ নিভাইয়া দিয়া বলিলেন £ এখন এই তৈল তাহার ওয়ারিসগণের হক। হযরত উমর (রা) গনীমতের কন্তুরী গৃহে আনিয়া মুসলমান জনসাধারণের জন্য বিক্রয়ার্থ স্বীয় পত্বীকে বলিয়া দিলেন। একদা গৃহে অবস্থানকালে তীহার পত়ীর চাদর হইতে কন্তুরীর গন্ধ পাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন ঃ ইহা কিসের গন্ধ? পত্রী বলিলেন $ আমি কন্তুরী ওজন করিতেছিলাম এমন সময় কিঞ্ধিত পরিমাণে হাতে লাগিয়া গেল। উহা আমি চাদরে মুছিয়া ফেলিলাম। হযরত উমর (রো) সেই চাদর তাহার পত্রীর মাথা হইতে টানিয়া লইয়া ধুইতে ও মাটিতে ঘষিতে লাগিলেন। গন্ধ সম্পূর্ণরূপে বিদূরীত না হওয়া পর্যন্ত তিনি তদ্রুপ করিতেছিলেন। তৎপর তিনি উহা পত্বীকে দিলেন। যদিও এত সামান্য পরিমাণ ক্ষমার যোগ্য ছিল তথাপি ন্যায়ের মূর্ত প্রতীক খলীফা হযরত উমর ফারুক (রো) অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয়ে সেই সামান্য গন্ধটুকু পর্যন্ত পত্বীকে উপভোগ করিতে দেন নাই। মুত্তাকীর সওয়াবলাভের আশায় এবং হারামে পতিত হওয়ার আশংকায় হালাল বন্তুও তিনি বর্জন করাইয়াছেন। হযরত ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-কে জিজ্ঞাসা করা হইল £ এক ব্যক্তি মসজিদে উপবিষ্ট থাকাকালীন বাদশাহের মাল হইতে সুগন্ধি দ্রব্য বালান আরন্ত হইল, তখন সেই ব্যক্তির কি করা উচিত? তিনি বলিলেন ঃ তৎক্ষণাৎ তাহার বাহির হইয়া যাওয়া আবশ্যক যেন উহার গন্ধ তাহার নাসিকায় প্রবেশ না করে। ইহা হারামের নিকটবর্তী । কারণ, যে পরিমাণ সুগন্ধি তাহার নাসিকায় প্রবেশ করিবে এবং কাপড়ে লাগিবে, তাহাই উহার উপভোগ্য বস্তু [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।