কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ৯৩ গনীমত ও জিযিয়া সম্বন্ধে বিধানসমূহ অবগত হওয়া আবশ্যক নহে। কিন্তু আবশ্যক পরিমাণ জ্ঞানার্জন প্রত্যেকের প্রতি ওয়াজিব । উদাহরণস্বরূপ, ক্রয়-বিক্রয় হইতে যাহার আয় হইয়া থাকে, ক্রয়-বিক্রয়ের যাবতীয় বিধান অবগত হওয়া তাহার প্রতি ওয়াজিব; মজুরী দ্বারা যে ব্যক্তি জীবিকা লাভ করিয়া থাকে, ইজারা সম্বন্ধে যাবতীয় জ্ঞান লাভ করা তাহার ওপর ওয়াজিব। এইরূপ প্রত্যেক পেশার জন্য পৃথক পৃথক বিধান রহিয়াছে । যে ব্যক্তি যে পেশা অবলম্বন করে তৎসন্বন্ধে বিধানাবলী অবগত হওয়া তাহার উপর ওয়াজিব। দ্বিতীয় শ্রেণী ঃ নেক্কারগণের পরহিযগারী এই শ্রেণীর অন্তুর্ভৃক্ত। মুফতী যাহাকে হালাল অথচ সন্দেহমুক্ত নহে বলিয়া অভিমত প্রকাশ করেন তাহা বর্জন করাই এই শ্রেণীর পরহিযগারীর মধ্যে গণ্য । সন্দেহযুক্ত বিষয় তিন প্রকার ঃ (১) যাহা বর্জন করা ওয়াজিব । (২) যাহা বর্জন করা ওয়াজিব নহে কিন্তু মুস্তাহাব । (৩) যাহা অমূলক সন্দেহের কারণে পরিত্যাগ করা হইয়া থাকে । যেমন কোন সন্দিপ্ধচিত্ত পরহিযগার ব্যক্তি কেবল সন্দেহেরবশে শিকারের গোশত আহার করেন না। তীহারা সন্দেহ করেন, হয়ত এই শিকার অপর কাহারও স্বত্বাধিকারে ছিল এবং তাহার নিকট হইতে পলাইয়া আসিয়াছে । অথবা কোন ব্যক্তি মালিকের অনুমতিতে বিনাভাড়ায় তাহার কোন গৃহে বাস করিতেছে; হঠাৎ ধারণা হইল; হয়ত গৃহের মালিক মরিয়া গিয়াছে এবং হয়ত তাহার ওয়ারিসগণ ইহার মালিক হইয়াছে। এইরূপ ধারণায় গৃহ হইতে বাহির হইয়া পড়ে। সঠিকভাবে প্রমাণিত না হইলে এই সমস্ত ব্যাপারে এবংবিধ ধারণা অমূলক সন্দেহ মাত্র। তৃতীয় শ্রেণী ঃ মুত্তাকীগণের পরহিযগারী । যাহা হারামও নহে সন্দেহযুক্তও নহে; বরং সাধারণ হালাল । কিন্তু ইহাতে এইরূপ আশংকা আছে যে, ইহার ফলে পরিশেষে কোন হারাম বা সন্দেহযুক্ত ব্যাপারে পতিত হইতে হইবে। মুত্তাকী লোকগণ এইরূপ কার্য হইতেও বিরত থাকেন। কারণ, রাসূলুল্লাহ (সা) বলেন যে, সন্দেহযুক্ত ও আশঙ্কাজনক বিষয়ে পতিত হওয়ার ভয়ে সন্দেহযুক্ত ও আশংকাজনক বিষয় বর্জন না করা পর্যন্ত কেহ মুত্তাকী শ্রেণীভুক্ত হইতে পারে না। হযরত উমর (রা) বলেন ঃ হারামে পতিত হওয়ার আশংকায় আমরা হালারের দশ ভাগের নয় ভাগ পরিত্যাগ করিয়াছি। এইজন্যই একশত দিরহাম কাহাকেও কর্জ দিয়া তাহার নিকট হইতে নিরানব্বই দিরহামের অধিক তাহারা গ্রহণ করিতেন না। সব লইলে হয়ত অধিক হইয়া পড়িবে, তাহারা এইরূপ আশংকা করিতেন। হযরত আলী ইব্‌ন মা“বাদ (র) বলেন ঃ আমি এক গৃহ ভাড়ায় রাখিয়া ছিলাম । একটি চিঠি লিখিয়া উহার কালি সেই গৃহের মাটি দ্বারা শুকাইতে ইচ্ছা করিলাম। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।