৯২ সৌভাগ্যের পরশমণি করে এবং যে ব্যক্তি আহার করিয়া আনন্দ করে, এতদুভয়ের মধ্যে বিরাট পার্থক্য রহিয়াছে। তিনি আরও বলেন $ হাত খুব খাট এবং লুকমা খুব ছোট হওয়াতে কোন ক্ষতি নাই। দ্বিতীয় অনুচ্ছেদ হালাল-হারামে পরহিযগারীর শ্রেণীভেদ $ হালাল ও হারামের বহু শ্রেণী আছে এবং সব শ্রেণী এক রকমের নহে। কোনটি মাত্র হালাল, কোনটি পবিত্র হালাল, আবার কোনটি অধিকতর পবিত্র হালাল । তদ্রপ হারামের মধ্যেও কোনটি সাধারণ হারাম, কোনটি জঘন্য হারাম, আবার কোনটি জঘন্যতম হারাম । যেমন কোন রোগ গরমে বৃদ্ধি পাইলে যে বস্তু অধিক গরম তাহা ব্যবহারে অধিক ক্ষতি হইয়া থাকে এবং গরমেও শ্রেণীভেদ আছে । কারণ, মধু উষ্ণতায় চিনির সমান নহে । হারামও তন্রপ। হারাম ও সন্দেহযুক্ত বস্তু হইতে বাঁচিয়া থাকার ব্যাপারে মুসলমানগণ পাচ শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী £ পরহিষে আব্দুল এবং ইহা সাধারণ মুসলমানের পরিহিযগারী ৷ ইহা হইল যাহা প্রকাশ্য ফিকাহ শাস্ত্রের বিধান ও ফতওয়া অনুসারে হারাম, তাহা হইতে বাঁচিয়া থাকা । ইহা পরহিযগারীর সর্বনিম্ন শ্রেণী । যে ব্যক্তি এই শ্রেণীর পরহিযগারী অবলম্বনে বিরত থাকিবে তাহার ন্যায়-পরায়ণতা বিনষ্ট হইবে এবং সে ফাসিক ও গুনাহগার বলিয়া গণ্য হইবে । এই শ্রেণীর লোকও কতিপয় উপশ্রেণীতে বিভক্ত! কারণ, কাহারও মাল মালিকের সম্মতিক্রমে নাজায়েয উপায়ে গ্রহণ করা হারাম এবং বলপূর্বক কাড়িয়া লওয়া অধিকতর হারাম । আবার কোন ইয়াতীম বা দরিদ্রের নিকট হইতে বলপূর্বক কাড়িয়া লইলে আরও জঘন্য হারাম হইবে । আর সুদঘটিত নাজায়েয পন্থায় কোন জিনিস গ্রহণ করিলে জঘন্যতম হারাম হইবে যদিও সর্বশ্েণীর হারামই হারাম নামে অভিহিত । যে জিনিস যত অধিক হারাম ইহাতে পারলৌকিক ক্ষতির আশঙ্কাও তত অধিক এবং ক্ষমা-প্রাপ্তির আশাও তত কম । যেমন মধু সেবনে রোগীর যত অধিক ক্ষতি হয়, মিশ্রি ও চিনি খাইলে তাহার তত ক্ষতি হয় না । আবার মধু অধিক পরিমাণে পান করিলে যত ক্ষতি হয়, অল্প পরিমাণে পান করিলে তত ক্ষতি হয়না। যিনি ফিকাহ শাস্ত্র পাঠ করিয়াছেন, তিনি হালাল হারাম সম্বন্ধে বিস্তারিত জ্ঞান লাভ করিয়াছেন। সমস্ত ফিকাহ শান্তর অধ্যয়ন করা সকলের জন্য ওয়াজিব নহে। কারণ যাহার জীবিকা গনীমতের মাল ও জিযিয়া হইতে সংগৃহীত হয় না, তাহার জন্য [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।