হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় ৯১ হযরত সুফিয়ান সওরী (রে) বলেন £ যে ব্যক্তি হারাম মাল হইতে দান করে সে এমন ব্যক্তি সদৃশ যে নাপাক বস্ত্র পেশাব দ্বারা ধৌত করে যাহাতে উহা অধিকতর নাপাক হইয়া পড়ে। হযরত ইয়াহইয়া ইবৃন মু'আয (রা) বলেন ঃ ইবাদত আল্লাহ্র ধন-ভাগ্ডার ৷ দু'আ ইহার চাবি এবং হালাল খাদ্য এই চাবির দীত। হযরত সহল তস্তরী রে) বলেন ঃ চারিটি উপায় ব্যতীত কেহই ঈমানের হাকীকত উপলব্ধি করিতে পারে না। যথা £ (১) সুন্নত প্রণালীতে সকল কার্য সম্পন্ন করা । (২) পরহিষগারীর নীতি অনুসারে হালাল খাদ্য ভক্ষণ করা । (৩) দেহ ও মন দ্বারা যে সমস্ত মন্দ কার্য সম্পন্ন হয় তৎসমূদয় পরিত্যাগ করা । (৪) মৃত্যু পর্যন্ত এই নীতিগুলির উপর দৃঢ়পদ থাকা । বুযর্গগণ বলেন $ যে ব্যক্তি চল্লিশ দিন সন্দেহযুক্ত খাদ্য ভক্ষণ করিবে তাহার হৃদয় কালিমাময় হইয়া যাইবে । হযরত ইব্ন মুবারক (র) বলেন £ সন্দেহযুক্ত এক-এক কপর্দক ইহার প্রকৃত মালিকের নিকট ফিরাইয়া দেওয়াকে আমি লক্ষ মুদ্রা দান করা অপেক্ষা অধিক পছন্দ করি। হযরত সহল তস্তরী (র) বলেন ঃ যে ব্যক্তি হারাম ভক্ষণ করে, সে ইচ্ছা করুক বা না করুক, তাহার সমস্ত শরীর পাপে জড়িত হইয়া পড়ে । আর যে ব্যক্তি হালাল ভক্ষণ করে তাহার সর্বাঙ্গ ইবাদতে মগ্ন থাকে এবং নেক কার্য করিবার শক্তি সর্বদা তাহার অনুকূলে ও সহায়ক থাকে । এই বিষয়ে বহু হাদীস ও বুযর্গানে দীনের উক্তি বিদ্যমান আছে। এই জন্যই মুত্তাকী পরহিযগার ব্যক্তিগণ অত্যন্ত সতর্কতা অবলম্বন করিতেন। তন্মধ্যে হযরত ওহাব ইব্ন ওয়ার্দ কোন জিনিস ইহার প্রকৃত অবস্থা না জানা পর্যন্ত ভক্ষণ করিতেন না। তিনি জিজ্ঞাসা করিতেন, ইহা কিরূপ এবং কোথা হইতে উপার্জিত হইয়াছে? একদা তাহার মাতা তাহাকে এক পেয়ালা দুগ্ধ পান করিতে দিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন £ এই দুধ কোথা হইতে আসিল ? ইহার মূল্য আপনি কোথা হইতে দিলেন? কাহার নিকট হইতে খরিদ করিলেন? এই প্রশ্নগুলির উপযুক্ত উত্তর পাওয়ার পর তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন ঃ যে ছাগলের এই দুধ ইহা কোথা হইতে ঘাস খাইয়াছেঃ অপর মুসলমানগণের কোন হক আছে, এমন স্থানে কি ইহা চরিয়াছেঃ মোটকথা উক্ত দুধ তিনি পান করিলেন না। তাহার মাতা দু'আ করিয়া বলিলেন £ বৎস! পান কর, আল্লাহ তোমার উপর রহমত করুন । তিনি উত্তরে বলিলেন £ আল্লাহ রহমত করিলেও আমি উহা পান করিতে চাহি না। কারণ, পান করিলে এই পাপের সহিত তাহার রহমত লাভ করিব । ইহা আমি পছন্দ করি না। হযরত বিশরে হাফী (র) অত্যন্ত সতর্কতা অবলম্বন করিতেন; একদা তাহাকে জিজ্ঞাসা করা হইল ঃ আপনি কোথা হইতে আহার করেন? তিনি বলিলেন £ অপর লোক যেখান হইতে আহার করিয়া থাকে । কিন্তু যে ব্যক্তি আহার করিয়া ক্রন্দন [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।