৯০ সৌভাগ্যের পরশমণি রাসূলুল্লাহ সো) বলেন £ এমন অনেক লোক আছে, যাহাদের খাদ্য ও বন্ত্র তো হারামের; আবার তাহারা হাত উঠাইয়া দু'আ করে। এইরূপ দু'আ কখনও কবুল হইবে? জের্থাৎ কখনই কবল হইবে না)। তিনি বলেন ঃ আল্লাহ্র এক ফেরেশতা বায়তুল মুকাদ্দাসে অবস্থান করেন । তিনি প্রত্যেক রাত্রে ঘোষণা করেন ৪ যে ব্যক্তি হারাম ভক্ষণ করিবে আল্লাহ না তাহার ফরয ইবাদত কবুল করিবেন, না সুন্নত। রাসূলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি দশ দিরহাম দিয়া কোন বস্ত্র খরিদ করে এবং তন্মধ্যে এক দিরহাম হারামের থাকে তবে যতক্ষণ সেই বস্তু তাহার পরিধানে থাকিবে ততক্ষণ তাহার নামায কবুল হইবে না। তিনি বলেন ঃ দেহের মাংস হারাম ভক্ষণে পয়দা হয় তাহা দোযখের আগুনে দগ্ধ হইবে। তিনি বলেন যে, কোথা হইতে মাল উপার্জন করে (হারাম, কি হালাল উপায়ে) এ সম্বন্ধে যাহার কোন উৎকণ্ঠা নাই, দোযখে কোন্ দিক দিয়া তাহাকে নিক্ষেপ করিবেন, এ সম্বন্ধে আল্লাহ্ কোন পরওয়া করিবেন না। তিনি বলেন, ইবাদতের দশটি ভাগ আছে; তন্মধ্যে নয় ভাগই হইল কেবল হালাল রুযী অন্বেষণ করা। তিনি বলেন ঃ যে ব্যক্তি হালাল জীবিকা অন্বেষণ করিতে করিতে পরিশ্রান্ত হইয়া গৃহে প্রত্যাবর্তন করে, শয্যা গ্রহণের সময় তাহার সমস্ত পাপ মার্জিত হইয়া থাকে এবং সকালে সে যখন নিদ্রা হইতে জাগ্রত হয় তখন আল্লাহ্ তাহার প্রতি সন্তুষ্ট হন। তিনি বলেন £ আল্লাহ্ বলিয়াছেন, যে ব্যক্তি হারাম হইতে নিবৃত থাকে, তাহার হিসাব গ্রহণে আমার লজ্জা করে। তিনি বলেন সুদের এক দিরহামের পাপ মুসলমান অবস্থায় ত্রিশবার ব্যাভিচারের পাপ অপেক্ষা অধিক । তিনি বলেন ঃ যে ব্যক্তি হারামের মাল উপার্জন করে, সে দান করিলে ইহা কবৃল হয় না এবং সঞ্চয় করিয়া রাখিলে ইহা তাহাকে দোযখের দ্বারদেশ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। হযরত আবূ বকর (রা) একবার এক গোলামের হাত হইতে দুধের শরবত পান করিলেন । তৎপর তিনি জানিতে পারিলেন যে, সেই শরবত হালাল উপায়ে অর্জিত ছিল না। তৎক্ষণাৎ কণ্ঠনালীতে অঙ্গুলী প্রবেশ করাইয়া তিনি এমনভাবে বমি করিতে লাগিলেন যে, ইহার প্রচগ্ততায় ও কষ্টে তাহার মৃত্যু ঘটিবার উপক্রম হইল এবং তৎপর তিনি মুনাজাত করিয়াছিলেন ঃ ইয়া আল্লাহ্! শরবতের যে অংশটুকু আমার শিরাসমূহে লাগিয়া রহিয়া গেল এবং বমনে বাহির হইল না তজ্জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি। হযরত উমর (রা) একদা এরূপই করিয়াছিলেন । কারণ, লোকে ধোকা দিয়া তাহাকে সদকার দুগ্ধ পান করাইয়াছিল। হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রো) বলেন, নামায পড়িতে পড়িতে তুমি যদি কুঁজো হইয়া যাও এবং রোযা রাখিতে রাখিতে কেশের ন্যায় ক্ষীণ ও কৃশ হইয়া পড় তথাপি হারাম পরিত্যাগ না করা পর্যন্ত এই রোযা-নামাযে কোনই ফল পাইবে না এবং উহা কবূলও হইবে না। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।