কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায় হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়ের পরিচয় রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হালাল রুষী অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর প্রতি ফরয। সুতরাং হালালের পরিচয় না জানিলে ইহা অন্বেষণ করিতে পারিবে না । রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হালাল সুস্পষ্ট ও হারাম সুস্পষ্ট । আর এই উভয়ের মধ্যে জটিল ও অপ্রকাশ্য সন্দেহযুক্ত বিষয়সমূহ রহিয়াছে। যে ব্যক্তি ইহাদের নিকটবতীঁ হইবে; তাহার হারামে পতিত হওয়ার আশংকা রহিয়াছে। হালাল, হারাম ও সন্দেহযুক্ত বিষয়াদি জানিয়া লওয়া গুরুতৃপূর্ণ বিদ্যা । “ইহয়াউল উলৃম' গ্রন্থে এ সম্বন্ধে যেরূপ বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করিয়াছি অন্রপ অপর কোন গ্রন্থে পাওয়া যাইবে না এবং সাধারণ লোকের যতটুকু বোধগম্য হয় ততটুকু এই গ্রন্থে চারটি অনুচ্ছেদে ইনশাআল্লাহ বর্ণনা করিব। প্রথম অনুচ্ছেদ হালাল রুষী অৰেষণের ফযীলত ও সওয়াব ঃ আল্গাহ্‌ বলেন £ 11157715515 ০০০5৮41১০95 11642 হে রাসূলগণ! হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর এবং নেক কাজ কর। এই জন্যই রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হালাল রুযী অন্বেষণ করা মুসলমানের উপর ফরয । তিনি আরও বলেন ঃ যে হালাল বস্তুতে হারামের সংমিশ্রণ নাই, যে ব্যক্তি এমন করিয়া দেন এবং হিকমতের উৎস তাহার হৃদয় হইতে প্রবাহিত করিয়া দেন। অপর এক রিওয়ায়েতে আছে, দুনিয়ার মহব্বত তাহার হৃদয় হইতে দূরীভূত করিয়া দেন। অন্যতম সাহাবী হযরত সা'আদ (রা) নিবেদন করিলেন £ হে আল্লাহ্‌র রাসূল! এরূপ দু'আ করুন, আমি যে বিষয়ে দু'আ করি তাহাই যেন কবূল হয়। তিনি বলিলেন £ দু'আ কবুল হওয়ার জন্য হালাল বস্তু ভক্ষণ কর। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।