কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ সৌভাগ্যের পরশমণি পূর্বকালীন বুযর্গগণের কেহ কেহ উপার্জনের জন্য সপ্তাহে দুই দিনের অধিক বাজারে যাইতেন না। আবার কেহ কেহ প্রত্যহ যাইতেন বটে, কিন্তু জুহরের নামাযের পর্যন্ত বাজারে থাকিতেন। কিন্তু সকলেই দৈনিক জীবিকা নির্বাহোপযোগী উপার্জন হওয়ামাব্র বেচাকেনা বন্ধ করিয়া মসজিদে চলিয়া যাইতেন। ষষ্ঠ £ সন্দেহযুক্ত মাল হইতে দূরে থাকিবে । হারাম মাল গ্রহণের ইচ্ছা করিলে ফাসিক ও গুনাহগার হইবে । কোন জিনিসে সন্দেহ জাগিলে তৎসমন্বন্ধে অন্তরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি নিজ অন্তরের নিকট ফতওয়া চাহিবে, মুফতীগণের নিকট জিজ্ঞাসা করিবে না। তবে এইরূপ অন্তরদৃষ্টিসম্পন্ন লোক অতি বিরল। অন্তদৃষ্টিসম্পন্ন ব্যক্তির অন্তর যাহা গ্রহণে ইতস্ততঃ করে তাহা ক্রয় করিবে না। অত্যাচারী ও তাহাদের সহিত সংশিষ্ট লোকের সহিত বেচাকেনা করিবে না। অত্যাচারীর নিকট বাকীতে কোন দ্রব্য বিক্রয় করিবে না। কারণ, অত্যাচারী ব্যক্তি মূল্য পরিশোধ না করিয়া মরিয়া গেলে পাওনাদারের মনে কষ্ট হইবে। কিন্তু অত্যাচারী ব্যক্তির মৃত্যুতে দু্ঘখিত ও তাহার এশ্বর্ষে আনন্দদিত হওয়া সঙ্গত নহে। যে জিনিস অত্যাচারীর হস্তগত হইলে অত্যাচার কার্ষে সহায়তা হইবে বলিয়া জানা যায়, তাহা তাহার নিকট বিক্রয় করিবে না। বিক্রয় করিলে বিক্রেতাও অত্যাচারে শরীক বলিয়া গণ্য হইবে । যেমন, অত্যাচারীর নিকট কাগজ বিক্রয় করিলে পাপী হইবে। মোটকথা, সকলের সহিত কায়-কারবার করিবে না; বরং কায়-কারবারের উপযোগী লোক তালাশ করিয়া লইবে। আলিমগণ বলেন $ এমন এক যামানা ছিল যখন বাজারে যাইয়া “কাহার সহিত করিতে পার; সকলে সলোক । তৎপর এক যামানা আসিল যখন এ প্রশ্নের উত্তরে লোকে বলিত, অমুক অমুক ব্যতীত সকলের সহিতই কারবার করিতে পার । অনন্তর এক যামানা আসিল যখন উক্ত প্রশ্নের উত্তরে লোকে বলে, অমুক অমুক ব্যতীত আর কাহারও সহিত কারবার করিও না। আশংকা হয় যে, অদূর ভবিষ্যতে এমন এক যামানা আসিবে যখন কারবার উপযোগী একজন লোকও পাওয়া যাইবে না। ইহাতো আমাদের যামানার পূর্বের লোকদের উক্তি ছিল। সম্ভবতঃ আমাদের সময়ে এই অবস্থা দাড়াইয়াছে যে, লোকে কায়-কারবারে হালাল-হারামের পার্থক্য একেবারে উঠাইয়া দিয়াছে । আর অর্ধ শিক্ষিত ও ধর্ম-বিষয়ে অপরিপন্ক আলিমগণকে বলিতে শোনা যায় যে, দুনিয়ার সমস্ত মালই একরূপ হইয়া পড়িয়াছে এবং সবই হারামের মাল। সুতরাং হারাম-হালালে সতর্কতা অবলম্বন বর্তমানে সম্ভব নহে। এবধবিধ বাজে উক্তির ফলে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।