কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৮৫ হইতে পারে না; বরং সে মসজিদে নামায পড়িতে থাকিলেও তাহার মন পেরেশান এবং দোকানের হিসাব-নিকাশই মশগুল থাকে। পঞ্চম ঃ বাজারে অধিকক্ষণ থাকিবার ইচ্ছা করিবে না। সকলের আগে যাইয়া সকলের শেষে ফিরিয়া আসার নামই অধিকক্ষণ থাকা । দূর-দৃরান্ত সফর বা সমুদ্রযাত্রা করিবে না। চরম লোভের বশবর্তী হইয়াই ব্যবসায় উপলক্ষে লোকে এই প্রকার সফর করিয়া থাকে । হযরত মু'আয ইব্‌ন যাবাল (রা) বলেন ঃ ইবৃলীসের যলন্কুর নামক এক পুত্র আছে। পিতার প্রতিনিধিরূপে সে বাজারে বাজারে থাকে । ইব্লীস তাকে শিক্ষা দেয়, তুই বাজারে যাইয়া মানুষকে মিথ্যা, প্রতারণা, ফন্দি, দাগাবাজি ও কসম খাওয়ার প্রতি উৎসাহিত করিতে থাকিবি এবং যে ব্যক্তি সকলের আগে বাজারে যায় ও সকলের পরে ফিরিয়া আসে তাহার পিছনে লাগিয়া থাকিবি। হাদীস শরীফে আছে ঃ নিকৃষ্টতম স্থান বাজার এবং বাজারীদের মধ্যে যে সর্বাথে বাজারে যায় ও সর্বশেষে তথা হইতে ফিরিয়া আসে সেই নিকৃষ্টতম। সুতরাং দোকানদারের নিজেদের উপর অবশ্য কর্তব্য করিয়া লওয়া উচিত যে, ইলমের মজলিস, প্রত্যুষের ওজীফা ও নামায সমাধার পূর্বে যেন তাহারা বাজারে না যায় । আর সেই দিনের ব্যয় নির্বাহপোযোগী লাভ হইলেই বাজার হইতে প্রত্যাবর্তন করা উচিত। তৎপর পরকালের সম্বল সংগ্রহের জন্য মসজিদে .প্রবেশ করা কর্তব্য । কারণ পরকালের জীবন অতি দীর্ঘ ও ইহার সন্বলের আবশ্যকতাও অত্যাধিক এবং মানুষ পরকালের সম্বলে নিতান্ত রিক্তহস্ত ও নিঃস্ব । হযরত ইমাম আবু হানীফা (র)-র উত্তাদ হযরত হাম্মাদ ইবৃন সাল্মা (র) চাদরের ব্যবসা করিতেন । দুই হাব্বা পরিমাণ লাভ হইলেই তিনি দোকান- পাট বন্ধ করত £ গৃহে ফিরিয়া আসিতেন। হযরত ইবরাহীম ইব্‌ন বিশার (র) হযরত ইবরাহীম ইব্‌ন আদৃহাম (র)-কে বলিলেন $ আমি অদ্য মাটির কাজে যাইতেছি। তিনি বলিলেন £ হে ইব্‌ন বিশার! তুমি জীবিকা অন্বেষণ কর, আর মৃত্যু তোমাকে অনেষণ করে। যে তোমাকে অন্বেষণ করে তাহার কবল হইতে তুমি রক্ষা পাইবে না। কিন্তু তুমি যাহা অন্বেষণ কর তাহা তুমি না-ও পাইতে পার। তবে তুমি হয়ত দেখিয়া থাকিবে যে, সচেষ্ট ব্যক্তি বঞ্চিত থাকে না এবং অলস ব্যক্তি জীবিকাপ্রাপ্ত হয় না। ইব্‌ন বিশার (€র) বলেন ঃ আমি মাত্র এক দাঙ্গের মালিক। ইহা ব্যতীত আমার আর কিছুই নাই। ইহাও আবার এক দোকানদারকে ধার দেওয়া হইয়াছে। ইহা শুনিয়া হযরত ইব্রাহীম ইব্‌ন আদৃহাম €র) বলেন £ তোমার ঈমানদারীর প্রতি আফসোস্। এক দাঙ্গের অধিকারী হইয়াও মাটির কাজে যাইতেছ! (আরব দেশীয় 'হাববা' এবং পারস্য দেশীয় “দাঙ্গ' আমাদের দেশের পয়সার ন্যায় নিশ্নতম মূল্যের মুদ্রা)। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।