কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

পানাহার ১৩ আহার করা সঙ্গত নহে। খাদ্য-পাত্রে যত অধিক হস্ত মিলিত হইবে ইহাতে তত অধিক বরকত হইবে । হযরত আনাস (রা) বলেন যে, রাসূলে মক্বুল (সা) কখনও একাকী আহার করিতেন না। আহারের সময় পালনীয় নিয়ম £ প্রথমে “বিস্মিল্লাহ' বলিয়া আহার আরম করিবে এবং আহার শেষে “আলহামৃদুলিল্লাহ' বলিবে। তদপেক্ষা উৎকৃষ্ট এই যে. প্রথম গ্রাসে “বিস্মিল্াহ্‌*, দ্বিতীয় গ্রাসে “বিস্মিন্্াহির রাহমান” এবং তৃতীয় গ্রাসের সময় “বিস্মিল্লাহির রাহমানির রাহীম" বলিবে। এইগুলি জোরে বলিবে যেন অপর লোকেরও স্মরণ হয় । ডান হাতে খাদ্য গ্রহণ করিবে । লবণ দ্বারা আহার আরম করিবে এবং লবণ দ্বারাই শেষ করিবে । কারণ, খাহেশের বরখেলাপ লবণ দ্বারা আহার শুরু করত ঃ লোভ দমনের কথা হাদীস শরীফে বর্ণিত আছে। ছোট ছোট গ্রাস মুখে দিবে এবং উত্তমরূপে চর্বণ করিবে । প্রথম গ্রাস গলাধঃ$করণ না করিয়া অন্য গ্রাস গ্রহণ করিবে না। খাদ্য-্রব্যের কোন দোষ বর্ণনা করিবে না। কারণ রাসূলে মক্বুল (সা) কখনও খাদ্য-দ্রব্যের দোষ বর্ণনা করিতেন না; ভাল হইলে আহার করিতেন, অন্যথায় হস্ত সংকুচিত করিয়া লইতেন। বরতনের যে পারব নিজের দিকে থাকে সে পার্খ হইতে আহার করিবে । কিন্তু ফলমূল জাতীয় খাদ্য হইলে বরতনের সকল অংশ হইতে ইচ্ছানুযায়ী গ্রহণ করা যায়। কারণ, ফলমূল বিভিন্ন প্রকারের হইয়া থাকে । “সারীদ' নামক খাদ্য বরতনের মধ্যভাগ হইতে আহার না করিয়া চারি পারব হইতে গ্রহণ করিবে । রুটি মধ্যস্থল হইতে ছিঁড়িয়া খাইবে না; বরং চারি পার্থ হইতে ছিঁড়িয়া ছিড়িয়া খাইবে। রুটি ও গোশ্ত ছুরি দ্বারা কাটিয়া খাইবে না । পেয়ালা ইত্যাদি যাহা আহার্য দ্রব্য নহে তাহা রুটির উপর রাখিবে না। রুটির উপর হাত মুছিবে না। গ্রাস বা খাদ্য-দ্রব্যের কোন অংশ হস্তচ্যুত হইলে উহা উঠাইয়া লইবে এবং পরিস্কার করিয়া খাইয়া ফেলিবে । কারণ, হাদীস শরীফে বর্ণিত আছে যে, হস্ত হইতে পতিত খাদ্যাংশ পরিত্যাগ করিলে শয়তানের জন্যই পরিত্যাগ করা হয়। অঙ্গুলি সংযুক্ত খাদ্যাংশ প্রথমে চাটিয়া খাইয়া তৎপর নিজের কোন বন্ত্র দ্বারা হাত মুছিয়া ফেলিবে। কেননা অঙ্গুলি সংযুক্ত খাদ্যাংশে হয়ত বরকত থাকিয়া যাইতে পারে। আহার্য দ্রব্য গরম থাকিলে ফুৎকার দিয়া আহার করিবে না; বরং ঠাণ্ডী হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে । খুরমা, আপেল বা এই প্রকার কোন দ্রব্য যাহা গণনা করা যায় তাহা বেজোড় সংখ্যায় যেমন, সাত, এগার কিংবা একুশ ইত্যাদি গণিয়া আহার করিবে যেন সকল কাজেই আল্লাহর সহিত সম্পর্ক স্থাপিত হয়৷ কারণ, আল্লাহ্‌ একক, বেজোড়, তাহার কোন জোড়া নাই। যে কাজে কোন প্রকারেই আল্লাহ্‌র স্মরণ না হয় তাহা বাতিল ও নিক্ষল হইয়া পড়ে । এই জন্যই বেজোড় সংখ্যক দ্রব্য জোড় সংখ্যক দ্রব্য অপেক্ষা উৎকৃষ্ট। কারণ, ইহাতে আল্লাহর সম্বন্ধ থাকে খুরমা আহার করিয়া ইহার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।