কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ সৌভাগ্যের পরশমণি হাতুড়ী উত্তোলন করিয়াছেন এমন সময় আযানের শব্দ শোনামাত্র আঘাত না করিয়া নামাযের জন্য ধাবিত হইতেন এবং চর্মকার চর্মের মধ্যে সূচ প্রবেশ করাইয়াছেন এমতাবস্থায় আযানের শব্দ শোনামাত্র সূচ বাহির না করিয়াই নামাযের জন্য ছুটিয়া যাইতেন। চতুর্থ £ বাজারে অবস্থানকালেও আল্লাহ্‌র যিকির ও তাস্বীহ হইতে উদাসীন থাকিবে না এবং যথাসম্ভব হৃদয় ও মুখকে বেকার না রাখিয়া আল্লাহ্‌র যিকিরে লিপ্ত রাখিবে। আর তালরূপে হৃদয়ঙ্গম করিয়া লইবে যে, ক্ষণিকের জন্য আল্লাহ্‌র যিকির হইতে অমনোযোগী হইয়া যে লাভ হইতে বঞ্চিত হইবে, সমগ্র পৃথিবীও ইহার তুলনায় অতি নগণ্য এবং গাফিলদের মধ্যে আল্লাহ্র যে যিকির হইয়া থাকে ইহার সওয়াব অত্যন্ত অধিক। রাসূলুল্লাহ সো) বলেন ঃ গাফিলদের (অমনোযোগীদের) মধ্যে থাকিয়া আল্লাহ্‌র যিক্রকারী শুষ্ক বৃক্ষরাজির মধ্যে জীবন্ত সবুজ বৃক্ষ সদৃশ এবং মৃত লোকদের মধ্যে জীবিত ও যুদ্ধ পলাতক সৈন্যদের মধ্যে রণবিজয়ী বীর সৈন্য তুল্য । তিনি আরও বলেন, যে ব্যক্তি বাজারে যাইয়া পড়ে- 2১217217511151217-5857471517118 ১০০5645200৮ ৮০48 ৮০0৮ আল্লাহ্‌ ব্যতীত কোন মাবুদ নাই। তিনি একক; তাহার কোন শরীক নাই। তীহারই সর্বব্যাপী আধিপত্য, সর্বপ্রকার প্রশংসা তাহারই ৷ তিনিই জীবন ও মৃত্যু দান করেন এবং তিনি চিরপ্রীব, কখনই মরিবেন না। তীহারই হাতে যাবতীয় মঙ্গল এবং তিনিই সকল বস্তুর উপর ক্ষমতাশীল। - তাহার আমলনামায় হাজার হাজার সওয়াব লিপিবদ্ধ হইয়া থাকে । হযরত যুনাইদ বোগদাদী (র) বলেন £ বাজারে এমন অনেক লোক আছেন যাহারা সৃফীদিগকে কানে ধরিয়া উঠাইয়া দিয়া তাহাদের আসনে বসিবার উপযুক্ত। তিনি আরও বলেন £ আমি এমন ব্যক্তিকে চিনি যিনি বাজারে থাকিয়াও প্রত্যহ তিনশত রাকাত নফল নামায ও ব্রিশ হাজার তস্বীহ পড়িয়া থাকেন। আলিমদের মতে এই বাক্যে তিনি নিজেকেই লক্ষ্য করিয়াছিলেন । মোটকথা, যে ব্যক্তি প্রয়োজনের তাড়না হইতে নির্মুক্ত থাকিয়া ধর্ম-কর্মে লিপ্ত থাকার উদ্দেশ্যে জীবিকা অর্জনের জন্য বাজারে গমন করেন, তিনি এইরূপই হইয়া থাকেন এবং জীবনের আসল উদ্দেশ্য আল্লাহ্‌র ইবাদত কখনই ভুলিয়া থাকেন না। পক্ষান্তরে যে ব্যক্তি অতিরিক্ত পার্থিব সম্পদ অর্জনের জন্য বাজারে যায়, তন্বারা এই মহান কার্য সম্পন্ন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।