কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৮২ সৌভাগ্যের পরশমণি তাহাকে ইহা হইতে নিবৃত্ত রাখিতে চেষ্টা করিবে এবং উক্ত পাপ কার্যে তুমি সম্মত থাকিবে না। এই সমস্ত নিয়্যত পরকালের কার্ষের অন্তর্ভুক্ত হইবে। ধর্ম-কর্মে যে মুনাফা হইল তাহাই নগদ। তৎসঙ্গে পার্থিব যে লাভ হইল ইহাকে অতিরিক্ত লাভ মনে করিবে। দ্বিতীয় ঃ অন্ততপক্ষে হাজার লোকের মধ্যে প্রত্যেকে তাহাদের কোন না কোন একটি জরুরী কার্য অবলম্বন না করিলে জীবিকা নির্বাহ অসম্ভব হইয়া উঠে। উদাহরণস্বরূপ, রুটি প্রস্তুতকারক, কৃষক, তীতী, কামার, কুমার এবং অন্যান্য শিল্পী সকলেই নিজ নিজ কাজ করে বটে। কিন্তু প্রত্যেকের জরুরী অভাব পূরণের জন্য তাহাদের প্রত্যেকেই একে অন্যের উপর নির্ভরশীল । সকলেই তাহার কাজ করুক, সকলের দ্বারাই তাহার উপকার হউক এবং অপর কেহই তাহার দ্বারা উপকৃত না হউক, এইরূপ মনোভাব সঙ্গত নহে। এই দুনিয়াতে সকলেই মুসাফিরের ন্যায় এবং একে অন্যের সাহায্য করা প্রত্যেক মুসাফিরের কর্তব্য । আর এইরূপ নিয়্যত করিবে ঃ আমি এই জন্য বাজারে যাই যে, অপর মুসলমান ব্যবসায়ী, তাতী, কৃষক, শিল্পী প্রভৃতির কাজ দ্বারা যেমন আমি উপকৃত হই, আমিও তদ্রপ কোন না কোন কাজ করিব যদ্বারা অপর মুসলমান উপকৃত হয় এবং আরাম পায়। কারণ, সকল জরুরী পেশাই ফরযে কিফায়া (অর্থাৎ সকলের উপর ফরয; কিন্তু কেহ পালন করিলেই সকলে এই কর্তব্যের দায়িত্‌ হইতে অব্যাহতি পায়)। আর এই ফরযে কিফায়ার কোন না কোন একটি প্রতিপালন করিবার নিয়্যত করিবে । মানব জাতির যাহার আবশ্যকতা রহিয়াছে এবং যাহা না হইলে মানুষের কার্ধে বিদ্র ঘটে, এমন কোন পেশা অবলম্বন করিলেই এই নিয়্যতের সততা প্রকাশ পায়। স্বর্ণকার, চিত্রকর, চুণচিত্রকর এবংবিধ কোন শিল্পীর কাজ অবলম্বন করিলে উক্ত নিয়্যতের সততা প্রকাশ পায় না। কারণ, এই সমস্ত কার্যে দুনিয়ার সাজ-সঙ্জা বৃদ্ধি পায় মাত্র, এইগুলির কোন আবশ্যকতা নাই। এই শ্রেণীর কার্য জায়েয হইলেও অবলম্বন না করাই ভাল, পুরুষের জন্য রেশমী পোশাক ও স্বর্ণের অলঙ্কার তৈয়ার করাও হারাম। নিম্নলিখিত পেশাসমূহকে পূর্বকালীন বুযর্গগণ মাক্রূহ (ঘৃণ্য) বলিয়া মনে করিতেন। যথা ঃ (১) খাদ্য-শস্য বিক্রয়, €২) কাফন বিক্রয়, (৩) কসাইয়ের ব্যবসা, (৪) পয়সা লইয়া মুদ্রা ভাঙ্গাইবার কাজ; ইহাতে সুদ হইতে আত্মরক্ষা দুষ্কর, (৫) অন্ত্ চিকিৎসা, সম্ভাবনার উপর নির্ভর করিয়া অস্ত্রপচার করা হয়। ইহাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রহিয়াছে । এইজন্যই ইহা মাকরূহ, (৬) ঝাড়ুদাড়ি, (৭) প্রাণীর চর্ম পরিফার করা; এই দুই কার্ষে বন্ত্র পবিত্র রাখা কঠিন এবং ইহাতে মনের নীচতা প্রমাণিত হয়। (৮) রাখালী ও সহিস; ইহাও তদ্রুপ, (৯) দালালী, ইহার অবস্থাও অন্রপ। কারণ ইহা করিলে বেহুদা কথা হইতে বাঁচিয়া থাকা অসম্ভব । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।