কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৮১ লোক পাওনা টাকার ম্মরণার্থে দুইটি খাতা রাখিতেন। একটি ছিল কেবল দরিদ্রের জন্য । ইহাতে তাহাদের কল্লিত নাম লিখিয়া রাখা হইত । আবার কতক লোক এইরূপ ছিলেন যাহারা দরিদ্রগণের নাম লিপিবদ্ধই করিতেন না । এই উভয় শ্রেণীর লোকদের উদ্দেশ্য এই ছিল যে, তাহাদের মৃত্যুর পর যেন দরিদ্রের নিকট কেহই কিছু দাবী করিতে না পারে। প্রথমোক্ত লোকগণ উত্তম শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইতেন না; বরং যাহারা দরিদ্রের নামের তালিকাই রাখিতেন না, তাহারা উত্তম শ্রেণীর লোক বলিয়া গণ্য হইতেন। দরিদ্রগণ দিয়া দিলে গ্রহণ করিতেন। অন্যথায় তাহাদের নিকট হইতে পাওয়ার আশা রাখিতেন না। ধর্মপরায়ণ লোকদের কায়-কারবার এইরূপই হইয়া থাকে । পার্থিব কায়-কারবারই ধর্মপরায়ণ লোকগণকে তাহারা কোন স্তরে আছেন বুঝা যায়। আর ধর্মপরায়ণদের অন্তর্ভুক্ত তাহারাই, ধাহারা ধর্মের খাতিরে সন্দেহজনক একটি দিরহামের উপরও পদাঘাত করেন। পঞ্চম অনুচ্ছেদ পার্থিব ব্যাপারে ধর্মশক্তি ৪ পার্থিব কায়-কারবার যাহাকে পরকালের বিষয় হইতে উদাসীন করিয়া রাখে সে নিতান্ত হতভাগ্য । যে ব্যক্তি স্বর্ণ-পাত্রের বিনিময়ে মৃৎপাত্র গ্রহণ করে তাহার অবস্থা কিরূপ হইবে? দুনিয়া মৃৎপাত্রের ন্যায় মন্দ ও ক্ষণতঙ্গুর। পরকাল স্বর্ণ-পাত্রের ন্যায় উৎকৃষ্ট ও দীর্ঘস্থায়ী, বরং চিরস্থায়ী । দুনিয়ার ব্যবসায় পরকালের পাথেয় হওয়ার উপযোগী নহে; বরং দুনিয়ার ব্যবসায় অবলম্বন করিলে দোযখের পথ হইতে অব্যাহতি পাওয়ার জন্য সকল চেষ্টা চালাইয়া যাইতে হয়। ধর্ম ও পরকালই মানবের একমাত্র মূলধন। ইহা ভুলিয়া থাকা, ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়া এবং কায়মনে ব্যবসায় ও কৃষিকার্ষে আত্মনিয়োগ করা উচিত নহে। সাতটি বিষয়ে সতর্কতা অবলম্বন করিলে মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হইতে পারে। প্রথম £ প্রত্যহ প্রাতে নেক নিয়্যত অন্তরে সম্বল করিয়া লইবে ৷ এইরূপ নিয়্যত করিবে-নিজেকে ও নিজের পরিবারবর্গকে পরমুখাপেক্ষী করিয়া না রাখার উদ্দেশ্যে উপার্জন করিবার জন্য আমি বাজারে যাইতেছি আর তাহাদের যেন লোভ না থাকে, শুধু এই পরিমাণ জীবিকা উপার্জনের ইচ্ছা করি। যেন, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে আল্লাহ্‌র ইবাদতে লিপ্ত থাকিতে ও পরকালের পথে চলিতে পারি । আরও নিয়্যত করিবে- অদ্য আমি আল্লাহ্‌র বান্দাগণের সহিত সদয় ব্যবহার ও তাহাদের হিতসাধন করিব এবং বিশ্বস্ততা রক্ষা করিয়া চলিব। তৎসঙ্গে সৎকর্মে আদেশ এবং অসৎকর্মে প্রতিরোধের নিয়যতও করিবে। তদুপরি এইরূপ নিয়্যতও করিবে যে, কেহ কোন পাপ করিলে ৬ -- [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।