৮০ সৌভাগ্যের পরশমণি রাসূলুল্লাহ (সা) বলেন ঃ বেহেশতের দরজায় লিপিবদ্ধ দেখিয়াছি যে, সদ্কার প্রতিটি দিরহাম দশ দিরহামের সমান এবং কর্জের প্রতি দিরহাম আঠার দিরহামের সমান। ইহার কারণ এই যে, অভাবগ্রস্ত ব্যক্তিই কর্জ লইয়া থাকে এবং সদ্কা হয়ত প্রকৃত অভাবপ্রস্থদের হাতে নাও পড়িতে পারে । চতুর্থ 8 কর্জ পরিশোধের সময় এইরূপে ইহসান হইতে পারে- বিনা তাগাদায় শীঘব পরিশোধ করিবে, নিখুত মুদ্রা পাওনাদারের বাড়িতে যাইয়া নিজ হাতে দিবে এবং তাহাকে তোমার বাড়িতে ডাকিয়া আনিবে না। হাদীস শরীফে আছে ঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তমরূপে কর্জ পরিশোধ করে । হাদীস শরীফে আরও বর্ণিত আছে £ যে ব্যক্তি উত্তমরূপে পরিশোধের নিয়্যতে কর্জ গ্রহণ করে আল্লাহ তোহার জন্য) কতিপয় ফেরেশতা নিযুক্ত করেন। তাহারা তাহার হিফাযত করিয়া থাকে এবং তাহার কর্জ পরিশোধ হইয়া যাওয়ার জন্য দু'আ করিতে থাকে। করযদার ক্ষমতা সত্ত্বেও পাওনাদারের সম্মতি ব্যতীত পরিশোধে একঘন্টাকাল বিলম্ব করিলেও সে অত্যাচারী ও পাপী হইবে। রোযায়, নামাযে, নিদ্রায় যে অবস্থায়ই থাকুক না কেন, তাহার উপর আল্লাহ্র লা'নত পড়িতে থাকিবে । ইহা এমন পাপ যে, নিদ্রত অবস্থায়ও তাহার সঙ্গ ত্যাগ করে না। কর্জ পরিশোধের ক্ষমতা থাকার অর্থ কেবল নগদ টাকা-পয়সা থাকাই নহে; বরং যদি এমন কোন জিনিস থাকে যাহা বিক্রয় করত ঃ কর্জ পরিশোধ করা যায়, তাহা বিক্রয় করিয়া পরিশৌধ না করিলেও পাপী হইবে । খারাপ মুদ্রা দ্বারা খণ পরিশোধ করিলে পাওনাদার যদি অসন্তোষের সহিত গ্রহণ করে তবেও পাপী হইবে। তাহাকে সন্তুষ্ট না করা পর্যন্ত করযদার এই অত্যাচারের পাপ হইতে অব্যাহতি পাইবে না। ইহা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত । লোকে ইহাকে নগণ্য বলিয়া মনে করে। পঞ্চম ঃ কায়-কারবার করিয়া যে ব্যক্তি অনুশোচনা করে, তাহার সহিত কারবার ভঙ্গ করিয়া তাহার দ্রব্য ফিরাইয়া দিবে । কেননা রাসূলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি (সংশ্লিষ্ট ব্যক্তির অনুশোচনার কারণে) বেচাকেনা ভঙ্গ করে এবং মনে করে যে, আমি বেচাকেনাই করি নাই, আল্লাহ্ তাহার পাপকে এইরূপ মনে করিবেন যেন সে পাপই করে নাই। এইরূপ স্থলে বেচাকেনা ভঙ্গ করা ওয়াজিব নহে। কিন্তু ইহা বড়ই সওয়াবের কাজ এবং ইহসানের অন্তর্ভক্ত। ষষ্ঠ $ অতি সামান্য জিনিস হইলেও এই নিয়মে অভাবগ্রস্তের নিকট ধারে বিক্রয় করিবে যে, মূল্য পরিশোধের ক্ষমতা না হওয়া পর্যন্ত তাহার নিকট চাহিবে না এবং অভাবপ্রস্ত অবস্থাই তাহার মৃত্যু ঘটিলে তাহাকে মাফ করিয়া দিবে। পূর্বকালে কতক [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।