কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৭৯ থাকেন। এত সামান্যের জন্য আপনারা এত দরাদরি করেন কেন? তাহারা বলেন £ আমরা যাহা দান করি তাহা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য দান করিয়া থাকি। আল্লাহ্‌র রাস্তায় যত অধিকই দান করা হউক না কেন, তাহা নিতান্ত কম। কিন্তু বেচা-কেনায় ধোকা খাওয়া অর্থনাশ ও মৃর্খতার কারণ হইয়া থাকে । তৃতীয় $ মূল্য গ্রহণের সময় তিন প্রকারের পরোপকার হইতে পারে ঃ (১) মূল্য কিছু কম লওয়া, (২) ভাঙ্গা ও মেকী মুদ্রা গ্রহণ করা এবং (৩) মূল্য দেওয়ার জন্য কিছুকাল অবকাশ দেওয়া । রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যে ব্যক্তি ক্রয়-বিক্রয়কে সহজসাধ্য করিয়া থাকে, আল্লাহ্‌ তাহার উপর রহমত করুন। তিনি আরও বলেন ঃ যে ব্যক্তি অপরের দেনা সহজ করিয়া থাকে আল্লাহ তাহার কার্যাবলী সহজ করিয়া থাকেন। আদান-প্রদানে অভাবপ্রস্থকে সময় দেওয়ার অপেক্ষা অধিক উপকার আর কিছুই হইতে পারে না। সে রিক্তহস্ত হইলে তাহাকে সময় দেওয়া ওয়াজিব । ইহাকে ইহসান বলা চলে না; বরং ইহা ন্যায়-নীতির অন্তর্ভুক্ত । অভাবপ্রস্ত ব্যক্তি একেবারে রিক্তহস্ত না হইলেও তৎক্ষণাৎ মূল্য দিতে হইলে কোন দ্রব্য ঘাটতি মূল্যে বিক্রয় করা ব্যতীত অথবা নিজের একান্ত প্রয়োজনীয় কোন জিনিস বিক্রয় ব্যতীত সম্ভব না হইলে তাহাকে সময় দিলে তৎপ্রতি ইহসান করা হয় এবং তৎসঙ্গে সদ্কার সওয়াবও পাওয়া যায়। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ কিয়ামত দিবস এক ব্যক্তিকে হাশরের ময়দানে উপস্থিত করা হইবে । সে ধর্মের ব্যাপারে নিজের উপর অত্যাচার করিয়া থাকিবে এবং তাহার আমলনামায় কোন নেকী থাকিবে না। তাহাকে বলা হইবে, তুমি কখনই কোন নেকী কর নাই । সে বলিবে, হ্যা, আমি করি নাই। কিন্তু আমার কর্মচারী ও গোমস্তাদিগকে বলিয়া দিয়াছিলাম যে, আমার নিকট খণী ব্যক্তি অভাবপ্রস্ত হইলে সময় দিও এবং তাহাকে বিপদগ্রস্ত করিও না। তখন করুণাসাগরে ঢেউ উঠিবে এবং করুণাময় আল্লাহ্‌ তাহাকে বলিবেন, অদ্য তুমি রিক্ত হস্ত এবং নিঃস্ব । তোমার প্রতি সদয় ব্যবহার করা আমার উচিত । এবং আল্লাহ্‌ তাহাকে মুক্তি দিবেন। হাদীসে বর্ণিত আছে ঃ যে ব্যক্তি নির্ধারিত সময়ে (পরিশোধের) প্রতিশ্রুতিতে কাহাকেও কর্জ দেয়, তবে যত দিন অতিবাহিত হইতে থাকে, তত দিন সে সেই ব্যক্তিকে সদৃকা প্রদানের সওয়াব পাইতে থাকে । আর প্রতিশ্রুত সময় অতিবাহিত হওয়ার পর তাহাকে সময় দিলে প্রত্যহ সে এত সওয়াব পাইতে থাকিবে যে, যেন সে কর্জের সমস্ত ধন সদ্কা করিয়া দিল। পূর্বকালীন কতিপয় বুযর্গ ফেরত পাওয়ার আশা না করিয়া কর্জ দিতেন। কারণ, কর্জের পরিমাণ ধন সদকা করিলে যে সওয়াব পাওয়া যাইত সেই পরিমাণ সওয়াব যেন প্রত্যহ তাহাদের আমলনামায় লিপিবদ্ধ হইতে থাকে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।