উপার্জন ও ব্যবসায় ৭৭ 1 ০০৯১1 ০ ১০৩ 441 9। অবশ্যই আল্লাহ ন্যায় বিচার ও পরোপকার করিতে আদেশ করিয়াছেন । পূর্ব অনুচ্ছেদে ন্যায়পরায়ণতা সম্বন্ধে বর্ণিত হইয়াছে যেন লোকে অত্যাচার করা হইতে বিরত থাকে। অর অনুষ্ছেদে পরোপকার সম্ককে বর্ণিত হইবে আল্লাহ বলেন 580551787 অবশ্যই আল্লাহ্র রহমত পরোপকারিগণের নিকটবর্তী । যে ব্যক্তি কেবল ন্যায়বিচার করিয়াছে সে ধর্মের মূলধন রক্ষা করিয়াছে; কিন্তু কারবারের প্রকৃত লাভ রহিয়াছে পরোপকারে। যে ব্যক্তি কোন কারবারে পারলৌকিক মঙ্গললাভে বিরত থাকে না, সেই বুদ্ধিমান । এমন মঙ্গল সাধনকেই পরোপকার বলে যাহাতে প্রতিপক্ষ উপকৃত হয়। ইহা তোমার উপর ওয়াজিব নহে কিন্তু পুণ্যকাজ। ছয় প্রকারে ইহসান অর্থাৎ পরোপকারের সোপানে উন্নীত হওয়া যায়। প্রথম $ ক্রেতা প্রয়োজনবশতঃ অধিক মূল্যে ক্রয় করিতে সম্মত হইলেও বেশি লাভ করা সঙ্গত মনে করিবে না। হযরত সিরী সাকতী (র) ব্যবসা করিতেন । তিনি শতকরা পাচের অধিক লাভ করা সঙ্গত মনে করিতেন না। একবার তিনি ষাট দীনার মূল্যের বাদাম খরিদ করেন। তৎপর বাদামের মূল্য বৃদ্ধি পাইল। এক দালাল বাদামগ্ডলি বিক্রয় করিতে চাহিলে তিনি বলিলেন £ তেষষ্টি দীনারে বিক্রয় করিবে। দালাল বলিলঃ বাজার দরে বাদামগডলির দাম বর্তমানে নব্বই দীনার । তিনি বলিলেন ঃ আমি মনে মনে সিদ্ধান্ত ভঙ্গ করিয়া লইয়াছি যে, শতকরা পাঁচের অধিক লাভ করিব না এবং এই সিদ্ধান্ত ভঙ্গ করা আমি সঙ্গত মনে করি না। দালাল বলিল ঃ আমি আপনার মাল বাজার দর অপেক্ষা কম মূল্যে বিক্রয় করা সঙ্গত মনে করি না। মোটকথা, দালালও বিক্রয় করিল না এবং হযরত সিরী সাকতী (র)-ও অধিক মূল্য গ্রহণে সম্মত হইলেন না । ইহ্সানের দরজা এইরূপই হইয়া থাকে। হযরত মুহম্মদ ইবৃনে মুকান্দর (র) নামক এক বুযর্গ কাপড়ের ব্যবসা করিতেন। তাহার নিকট কয়েক থান কাপড় ছিল। কোন থানের মূল্য ছিল দশ দীনার, আবার কোন থানের মূল্য পাচ দীনার । তাহার অনুপস্থিতিতে তাহার এক শাগরেদ পাঁচ দীনার মূল্যের একটি থান জনৈক বেদুঈনের নিকট দশ দীনার মূল্যে বিক্রয় করিয়া ফেলিল। ফিরিয়া আসিয়া ইহা অবগত হইলে তিনি সমস্ত দিন উক্ত বেদুঈনের অব্েষণে ফিরিলেন। অবশেষে তাহাকে পাইয়া বলিলেন ঃ তুমি যে থানটি কিনিয়াছ ইহার মূল্য পাচ দীনারের অধিক নহে। বেদুঈন বলিল £ আমি সন্তৌষের সহিতই ইহা দশ দীনারে খরিদ করিয়াছি । তিনি বলিলেন £ আমি নিজের জন্য যে কাজ পছন্দ করি না তাহা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।