কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ সৌভাগ্যের পরশমণি সততার কাহিনী ঃ বস্রা নগরে এক সওদাগর ছিলেন। সুখনগর হইতে তীহার কর্মচারী তাহাকে পত্র লিখিল ঃ “ইক্ষু চাষ এবার দুর্দশাগ্রস্থ । অতএব অপর লোক এই সংবাদ পাওয়ার পূর্বে প্রচুর পরিমাণে চিনি কিনিয়া রাখুন ।” উক্ত সওদাগর তদনুযায়ী অনেক চিনি খরিদ করিয়া রাখিয়া যথাসময়ে বিক্রয় করতঃ ত্রিশ হাজার রৌপ্য মুদ্রা লাভ করিলেন। সেই সওদাগর ভাবিতে লাগিলেন £ একজন মুসলমানের সহিত ধোকাবাজি করিয়াছি এবং ইক্ষু চাষ যে ক্ষতিগ্রস্ত হইয়াছে, ইহা তাহার নিকট হইতে গোপন রাখিয়াছি। এইরূপ কাজ কিরূপে দুরস্ত হইবে? তৎপর উক্ত ত্রিশ হাজার মুদ্রা লইয়া তিনি চিনিওয়ালার নিকট গমন করতঃ বলিলেন £ এই ত্রিশ হাজার মুদ্রা আপনার । চিনিওয়ালা ইহা বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিলে তিনি সমস্ত কাহিনী বর্ণনা করিলেন । চিনিওয়ালা বলিলেন ঃ ইহা আপনার জন্য হালাল করিয়া দিলাম । সওদাগর গৃহে প্রত্যাবর্তন পূর্বক রাত্রে চিন্তা করিলেন ঃ হয়ত চক্ষুলজ্জায় তিনি উহা বলিয়াছেন; আমি তো সত্যই তাহার সহিত দাগাবাজি করিয়াছি । পরদিবস তিনি পুনরায় ত্রিশ হাজার মুদ্রাসহ চিনিওয়ালার নিকট গমন করিলেন এবং বহু অনুনয়বিনয় করতঃ তাহাকে ইহা গ্রহণে বাধ্য করিলেন। কেহ আসল খরিদমূল্য জানিতে চাহিলে তাহাকে সত্য কথা বলিয়া দেওয়া উচিত। ইহাতে ধোকা দেওয়া উচিত নহে। মালে দোষ-ক্রটি থাকিলে তাহাও বলিয়া দিবে। কোন বন্ধুর নিকট হইতে বন্ধুত্বে খাতিরে তাহার পণ্য অধিক মূল্যে ক্রয় করিয়া থাকিলে আসল মূল্য বলিবার সময় তাহাও বলিয়া দিবে । কোন জিনিসের মূল্য দশ দীনার বলিয়া ইহার পরিবর্তে কোন দ্রব্য দিলে এই দ্রব্য দশ দীনার মূল্যে বিক্রয় করা না গেলে ইহার খরিদ মূল্য দশ দীনার বলা উচিত নহে। সস্তায় মাল খরিদ করার পর দর বৃদ্ধি পাইলে পূর্ব মূল্য বলিয়া দিবে। এই বিষয়ে বিবরণ অতি বিস্তৃত । ব্যবসায়িগণ ইহার বিধানাবলী লঙ্ঘন করিয়া বিশ্বাসঘাতকতা করিয়া থাকে, অথচ ইহাকে বিশ্বাসঘাতকতা বলিয়া মনে করে না। মোটকথা, মানুষ নিজের জন্য যে প্রতারণা পছন্দ করে না, তদ্রুপ প্রতারণা অপরের জন্যও পছন্দ করা সঙ্গত নহে। নিজের কারবারী জীবনে এই কথাটিকে কষ্টি পাথরন্বরূপ করিয়া লইবে । আসল দাম অবগত হইয়া খরিদ করিলে লোকে এই মনে করিয়াই খরিদ করে যে, সে খুব যাচাই করিয়া খরিদ করিয়াছে । কিন্তু আসল দাম বলার মধ্যে দাগাবাজী করিলে ক্রেতা ইহাতে সন্তুষ্ট হইবে না। সুতরাং আসল দাম ঠিকমত না বলা দাগাবাজী বটে। চতুর্থ অনুচ্ছেদ কারবারে পরোপকার ও মঙ্গল সাধন £ আল্লাহ যেমন ন্যায় বিচার করিতে আদেশ দিয়াছেন তদ্রুপ পরোপকার করিতেও নির্দেশ দিয়াছেন ৷ আল্লাহ পাক বলেন £ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।