উপার্জন ও ব্যবসায় ৭৫ দেয় তাহার অবস্থাও সেই প্রকার । শফ্যের সহিত স্বভাবতঃ যে পরিমাণ ধুলিবালি থাকে তদপেক্ষা অধিক ধুলিবালি মিশাইয়া যে ব্যক্তি শস্য বিক্রয় করে, সেও এই শ্রেণীর অন্তর্গত এই প্রকার সমস্ত কাজই হারাম। কায়-কারবারে সকলের সহিত ইনসাফ করা ওয়াজিব । যেরূপ উক্তি নিজে শুনিলে মনে কষ্ট হয় ন্্রপ উক্তি অন্যের প্রতি যে ব্যক্তি প্রয়োগ করে সে যেন কায়-কারবারে নিজের ও পরের মধ্যে তারতম্য করিল । মানুষ এই প্রকার পাপ হইতে তখনই পরিত্রাণ পাইবে, যখন কাজ-কারবারে স্বীয় ধর্ম-ভ্রাতার স্বার্থের উপর নিজ স্বার্থকে প্রধান্য না দিবে । ইহা কঠিন কাজ। এই জন্যই আল্লাহ বলেন ঃ ৯4৯০ 0৭১৯ ২০৪1০ ০৩ 0৯555 218১০ 13 দোযখের উপর দিয়া অতিক্রম করিবে না, তোমাদের মধ্যে এরূপ কেহই নাই, ইহা তোমার প্রভুর সুনিশ্চিত বিধান। কিন্তু যাহারা পরহেযগারীর অধিক নিকটবর্তী তাহারা তাড়াতাড়ি মুক্তি পাইবে । চতুর্থ আচরণ $ পণ্যদ্রব্যের দর-দস্তুর সম্বন্ধে কোন প্রকার ধোকাবাজী করিবে না এবং দর গোপন করিবে না। ব্যবসায়ীদের কাফেলা বাজারে পৌছিবার পূর্বে তাহাদের নিকট যাইয়া সস্তা দরে খরিদের উদ্দেশ্যে বাজার দর গোপন রাখিতে রাসূলুল্লাহ (সা) নিষেধ করিয়াছেন। কেহ এইরূপে খরিদ করিলে বিক্রেতা বিক্রয় বাতিল করিতে পারে। কোন বিদেশী ব্যবসায়ী যদি পণ্যদ্রব্য লইয়া বাজারে আগমনপূর্বক ইহার দর সন্তা দেখিতে পায় তখন যদি কেহ তাহাকে বলে যে, আমার নিকট মাল রাখিয়া যাও, উচ্চদরে বিক্রয় করিয়া দিব, তবে তাহাকে এইরূপ প্রলোভন দেখান সঙ্গত নহে। কারণ, রাসূলুল্লাহ সো) ইহা নিষেধ করিয়াছেন। অপর লোকেও যেন তাহার দেখাদেখি তাহাকে সত্য ক্রেতা মনে করিয়া অধিক মূল্যে খরিদ করে, এই উদ্দেশ্যে কোন দ্রব্য বাজার দরের উর্ধ্ব মূল্যে বাহ্যতঃ খরিদ করিতে রাসূলুল্লাহ (সা) নিষেধ করিয়াছেন। ব্যবসায়ীর সহযোগে প্রথম ক্রেতার এই অপকৌশল প্রকাশিত হইয়া পড়িলে ক্রেতাগণ ক্রয় বাতিল করিতে পারে । মাল বাজারে উপস্থিত করিলে এরূপ রীতি আছে যে, যাহারা প্রকৃত খরিদদার নহে তাহারা দর বাড়াইয়া দেয়। এইরূপ করা হারাম । তদ্রপ যে সরলপ্রাণ ব্যক্তি বাজার দর সম্বন্ধে অজ্ঞতাবশতঃ সন্তামূল্যে আপন মাল বিক্রয় করিতে উদ্যত হয়, তাহার নিকট হইতে মাল খরিদ করা দুরস্ত নহে। আর যে সরলপ্রাণ ব্যক্তি বাজার দর না জানিয়া অধিক মূল্যে খরিদ করিতে উদ্যত হয়, তাহার নিকট কিছু বিক্রয় করাও জায়েয নহে। এই প্রকার ক্রয়-বিক্রয় বাহ্যতঃ জায়েয বলিয়া ফত্ওয়া দেওয়া গেলেও প্রকৃত অবস্থা গোপন রাখার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিগণ গুনাহগার হইবে! [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।