১২ সৌভাগ্যের পরশমণি করা ওযুস্বরূপ। ইহা ব্যতীত ধৌত করায় হাত-মুখের মলিনতা বিদূরীত হয়। হাদীস শরীফে বর্ণিত আছে, “যে ব্যক্তি আহারের পূর্বে হাত ধৌত করিবে সে দরিদ্রতা ও অভাবপ্রস্ততা হইতে নিশ্চিন্ত থাকিবে ।” €২) আহার্ধদ্রব্য দস্তরখানে রাখিয়া আহার করা, শুধু থালার উপর রাখিয়া আহার না করা । রাসূলে মকবুল (সা) খাদ্য দস্তরখানের উপর রাখিয়াই আহার করিতেন । কারণ, দস্তরখান সফরের [স্থানান্তরে গমনের) কথা স্মরণ করাইয়া দেয় এবং দুনিয়ার সফর পরকালের সফরের কথা স্মরণ করাইয়া দিয়া থাকে । দস্তরখানের উপর আহার্য দ্রব্য রাখিয়া আহার করাতে দীনতাও প্রকাশ পায়। থালায় রাখিয়া আহার করাও দুরস্ত আছে, কেননা ইহার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নাই। তবে দস্তরখানের উপর খাদ্যদ্রব্য রাখিয়া আহার করাই পূর্বকালীন বুষর্গগণ ও রাসূলে মকবুল (সা)-এর অভ্যাস ছিল। (৩) ডান হাঁটু উঠাইয়া রাখিয়া বাম পা পাতিয়া বসিবে; কোন কিছুর উপর হেলান দিয়া আহারে বসিবে না। কারণ রাসূলে মক্বুল (সা) বলেন £ “আমি হেলান দিয়া আহার করি না, কেননা আমি আল্লাহ্র একজন দাস; দাসের ন্যায় বসি এবং দাসের ন্যায় আহার করি।” (8) ইবাদতে শক্তি সঞ্চয়ের নিয়্যতে আহার করা, লোভের তাড়নায় আহার না করা। হযরত ইব্রাহীম ইব্ন শায়বান (র) বলেন £ “আশি বৎসর যাবত কোন বস্তু আমি লোভের তাড়নায় ভক্ষণ করি নাই।” অল্লাহারের ইচ্ছা থাকিলেও এই নিয়্যত ঠিক বলিয়া ধরা যাইবে । | অতিভোজন মানুষকে ইবাদত হইতে বিরত রাখে। এই জন্যই রাসূলে মক্বুল (সা) বলেন £ “ছোট ছোট কয়েক লোক্মা যাহা লোকের পিঠ সোজা রাখে, তাহাই যথেষ্ট । ”এই পরিমাণে পরিতুষ্ট হইতে না পারিলে উদরের এক-তৃতীয়াংশ আহারের নিমিত্ত, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্থাসের জন্য রাখিবে অর্থাৎ পেটের দুই তৃতীয়াংশ পানাহার দ্বারা পূর্ণকরতঃ এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বীসের জন্য খালি রাখিবে (৫) ভালরূপে ক্ষুধা না পাইলে আহার করিবে না। আহারের পূর্বে পালনীয় সুন্নতসমূহের মধ্যে ক্ষুধাই প্রধান। কারণ, ক্ষুধার পূর্বে আহার করা মাক্রূহ ও নিতান্ত দূষণীয়। যে ব্যক্তি ক্ষুধা পাইলে আহারে প্রবৃত্ত হয় এবং কিছু ক্ষুধা থাকিতেই আহারে বিরত হয়, তাহার চিকিৎসকের প্রয়োজন হয় না। (৬) উত্তম খাদ্যের জন্য লালায়িত না হইয়া যাহা জোটে তাহাই সস্তুষ্টচিত্তে আহার করিবে । কারণ, মুসলমানের আহারের উদ্দেশ্য ইবাদতের শক্তি অক্ষুণ্র রাখা, ভোগ-বিলাস ও আমোদ-প্রমোদ ইহার উদ্দেশ্য নহে। আহার্ধ-দ্রব্যের প্রতি সম্মান প্রদর্শন সুন্নত। কারণ, ইহার উপরই মানবদেহের স্থায়িত্ নির্ভর করে । আহার্য-দ্রব্য উপস্থিত পাইলে তরকারির প্রতীক্ষায় না থাকিয়া, এমনকি নামাযের প্রতীক্ষাও না করিয়া আহার করিয়া ফেলিলেই উহার প্রতি বড় সম্মান প্রদর্শন করা হয়। আহার্য-সামগ্রী উপস্থিত হইলে আহারের পর নামায পড়িবে । (৭) আহারের সাথী না আসা পর্যস্ত আহার গ্রহণ করিবে না। কারণ, একাকী [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।