কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ সৌভাগ্যের পরশমণি প্রবঞ্থনা ও প্রতারণা হৃদয়ে স্থান পাইতে পারে না। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ আল্লাহ্‌র ক্রোধ হইতে রক্ষা পাওয়ার জন্য মানুষ লা-ইলাহা ইন্লাল্লাহ্‌ কলেমার আশ্রয় গ্রহণ করিয়াছে। (কিন্তু) মানব ধর্মের উপর দুনিয়াকে প্রধান্য দিয়া থাকে, আর মুখে এই কলেমা উচ্চারণ করিয়া থাকে তখন আল্লাহ্‌ বলেন, তুমি মিথ্যা বলিতেছ। এই উক্তিতে তুমি সত্যবাদী নও। প্রতারণা ও প্রবঞ্চনা না করা শুধু ক্রয়-বিক্রয়েই ফরয নহে; বরং প্রত্যেক কায়-কারবার এবং শিল্পক্ষেত্রেই ফরয । মোটকথা, ধোকাবাজি সর্বক্ষণে ও সর্বস্থলে হারাম । নিজ তৈয়ারী দ্রব্যের দোষ গোপন করা কোন শিল্পীরই উচিত নহে। হযরত ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-কে রিফু (ছেঁড়া বস্ত্র সংস্কার কার্য) সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ রিফু কার্য করা উচিত নহে। তবে নিজ ব্যবহারের কাপড় রিফু করিতে পারে; বিক্রয়ের জন্য করা দুরস্ত নহে। যে ব্যক্তি ধোকা দেওয়ার জন্য রিফু করে সে পাপী হইবে এবং তাহার পারিশ্রমিক হারাম হইবে । তৃতীয় আরচণ £ মাপ ও ওজনে থোকাবাজি না করা এবং ঠিকমত ওজন করা । আল্লাহ বলেন £_ ১১৪ ১1০11 4135 যাহারা অপরকে দেওয়ার বেলায় কম মাপিয়া দেয় এবং নিজে গ্রহণ করিবার সময় বেশী মাপিয়া লয় তাহাদের ধ্বংস অনিবার্ষ। পূর্বকালীন বুযর্গগণের এই অভ্যাস ছিল যে, অপরের নিকট হইতে কিছু লওয়ার সময় তীহারা কিছু কম লইতেন ও অপরকে দেওয়ার সময় কিছু বেশী দিতেন এবং বলিতেন $ “এই সামান্য পরিমাণ দ্রব্য আমাদের ও দোযখের মধ্যে আড়াল হইবে ।' কারণ তাহারা ভয় করিতেন যে, পুরাপুরি ওজন করা সম্ভব নহে। তাহারা আরও বলিতেন £ আস্মান-যমীনের প্রশস্ততার ন্যায় বিরাট বেহেশ্ত যে ব্যক্তি অতি সামান্য বস্তুর বিনিময়ে বিক্রয় করিয়া ফেলে, সে নিতান্ত বোকা । আর যে ব্যক্তি সামান্য বস্তুর বিনিময়ে ভালকে মন্দে পরিণত করে, সে অত্যন্ত মূর্খ ৷ রাসূলুল্লাহ সো) খরিদের সময় বলিতেন £ মূল্য পরিমাণে ওজন করিও এবং একটু বেশী করিয়া মাপিয়া দিও। হযরত ফুযাইল (র) স্বীয় পুত্রকে একটি স্বর্ণমুদ্রা ওজন করত ঃ এক ব্যক্তিকে দিবার পূর্বে উহার কারুকার্ষের মধ্যস্থিত ময়লা ঘষিয়া পরিষ্কার করিতে দেখিয়া বলিলেন £ বৎস! তোমার এই কাজ দুই হজ্জ ও দুই উমরা হইতে উৎকৃষ্ট । পূর্বকালীন বুযর্গগণ বলিতেন ৪ যে ব্যক্তি অপরকে মাপিয়া দেওয়ার জন্য এক প্রকার এবং নিজে মাপিয়া লওয়ার জন্য অন্য প্রকার বাট্খারা ব্যবহার করে সে সর্বপ্রকার ফাসিক অপেক্ষা অধিক মন্দ। যে বস্ত্র ব্যবসায়ী খরিদ করিবার সময় টিলা এবং বিক্রয় করিবার সময় টানাটানি করিয়া মাপে তাহার অবস্থাও তন্ধরপ। যে হাড় গোশ্তের সহিত মাপিয়া দেওয়ার রীতি নাই, যে কসাই উহা গোশৃতের সহিত মাপিয়া [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।