কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৭৩ করা জায়েয নহে এবং অপর কেহ (উক্ত দোষ) জানিতে পারিয়া ক্রেতাকে) না জানানও জায়েয নহে। উক্ত সাহাবী (রা) আরও বলেন, রাসুলুল্লাহ সো) আমাদের নিকট হইতে প্রতিশ্রুতি লইয়াছেন যে, আমরা মুসলামানদিগকে উপদেশ প্রদান করি এবং তাহাদের প্রতি অনুগ্হের দৃষ্টি রাখি; কিন্তু দোষ গোপন রাখা উপদেশ নহে। এই জাতীয় কারবার বড় কঠিন ও অসাধারণ ব্যাপার । কিন্তু দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিলে উহা সহজ হইয়া পড়ে। ১. দোষযুক্ত জিনিস খরিদ করিবে না । কিন্তু খরিদ করা হইয়া থাকিলে ইহা বিক্রয়ের সময় ক্রেতাকে ইহার দোষ সম্বন্ধে সম্পূর্ণরূপে জানাইয়া দিবার ইচ্ছা রাখিবে। কেহ তোমাকে ঠকাইয়া থাকিলে মনে করিবে এই ক্ষতি তোমার নিজের । এই ক্ষতি অন্যের উপর চাপাইবার ইচ্ছা করিবে না। নিজে যখন প্রতারকের উপর অভিশাপ প্রদান করিয়া থাক তখন নিজে আবার অপরের অভিশাপের পাত্র হইও না। মোটকথা, জানিয়া রাখ যে, প্রতারণা দ্বারা রুষী বৃদ্ধি পায় না; বরং মালের বরকত চলিয়া যায় এবং কারবারের উন্নতি রুদ্ধ হয়। প্রবর্ঝনা ছারা ক্রমান্বয়ে যাহা কিছু হস্তগত হয়, অকম্মাৎ এমন কোন ঘটনা ঘটে যে, ইহাতে সমস্তই বিনষ্ট হইয়া যায়। কেবল প্রতারণা দ্বারা অর্জিত পাপের বোঝা মাথার উপর থাকিয়া যায়। এই ব্যক্তির অবস্থা সেই দুধওয়ালার ন্যায় যে প্রত্যহ পানি মিশাইয়া দুধ বিক্রয় করিত । অবশেষে একদিন প্রবল বন্যা আসিয়া তাহার গাভীটিকে ভাসাইয়া লইয়া গেল। ইহা দেখিয়া দুধওয়ালার পুত্র বলিল ঃ প্রত্যহ দুধের সহিত যে পানি মিশান হইত তাহা একব্রিত হইয়া আজ বন্যারূপে আসিয়া গাভীটিকে ভাসাইয়া লইয়া গেল। রাসূলুল্লাহ (সা) বলেন যে, কারবারে অসততা প্রবেশ করিলে বরকত থাকে না। অল্প মাল হইতেই প্রশ্বর্য বৃদ্ধি পাওয়া বহু লোকের সুখনস্বাচ্ছন্দ্য হওয়া এবং তদ্ধারা অধিক মঙ্গল সাধিত হওয়াকেই বরকত বলে। এমন লোকও আছে, যে প্রচুর ধনের অধিকারী; কিন্তু এই ধনই তাহার ইহলৌকিক ও পারলৌকিক ধ্বংসের কারণ হইয়া থাকে এবং এই ধনে সে মোটেই ভাগ্যবান হইয়া উঠে না । অতএব বরকত অন্বেষণ করা উচিত। ধন-বৃদ্ধি ও বরকত বিশ্বস্ততার ছারা সম্ভব হইয়া থাকে। বিশ্বস্ততার দরুন ধন-বৃদ্ধি হওয়ার কারণ এই যে, যে ব্যক্তি বিশ্বস্ত বলিয়া খ্যাতিলাভ করিয়াছে, প্রত্যেকেই তাহার সহিত কারবার করিবার জন্য আগ্রহা্বিত থাকে । ইহাতেই তাহার কারবারে খুব উন্নতি হইতে থাকে । আর যে ব্যক্তি প্রতারক বলিয়া জনসাধারণের মধ্যে পরিচিত হইয়া পড়িয়াছে, কেহই তাহার সহিত কারবার করিতে চাহে না। ২. গভীরভাবে চিন্তা করিবে-আমি একশত বৎসরের অধিক বাঁচিব না এবং পরকালের জীবন অসীম । অতএব, এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে ধন-দৌলত বৃদ্ধির লালসায় কেন পরকালের অনন্ত জীবন ধ্বংস করিব? এই চিন্তা সর্বদা জাগ্রত রাখিলে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।