কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপার্জন ও ব্যবসায় ৭১ ৮555531০4০৩ 57580 89৭ 4111৯০ যে ব্যক্তি লেনদেন সহজ করিয়া থাকে আল্লাহ্‌ তাহার উপর দয়া করুন। কিন্তু কৃপে নিক্ষেপ করিবার উদ্দেশ্যেই মেকী মুদ্রা গ্রহণ করিতে হইবে । মেকী মুদ্রা গ্রহণকারীর মনে যদি এই আশংকা থাকে যে, গ্রহণ করিলে খরচ করিয়া ফেলিবে (বা অন্যকে প্রদান করিবে) তবে মেকী মুদ্রা প্রদানকারী “অচল' বলিয়া পরিষ্কারভাবে জানাইয়া দিলেও ইহা গ্রহণ করা সঙ্গত নহে। ূ 8. যে মুদ্রায় স্বর্ণ-রৌপ্যের লেশমাত্রও নাই তৎসম্পর্কেই উপরিউক্ত বিধান প্রদান করা হইয়াছে; কিন্তু যে যুদ্রায় অপরিমিত স্বর্ণ-রৌপ্য রহিয়াছে তাহা কৃপে নিক্ষেপ করা ওয়াজিব নহে। যে মুদ্রায় অপরিমিত স্বর্ণ-রৌপ্য রাহিয়াছে তাহা লেনদেনে ব্যবহার করিলে দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা ওয়াজিব । (ক) ইহা যে মেকী মুদ্রা তাহা পরিষ্কাররূপে অপরকে জানাইয়া দিতে হইবে, গোপন করা যাইবে না। খে) যাহার বিশ্বস্ততায় পূর্ণ আস্থা আছে কেবল তাহাকেই মেকী মুদ্রা দিবে যেন সে অপরের সহিত প্রতারণা না করে। যদি জানা যায় যে, যাহাকে মেকী মুদ্রা দেওয়া হইতেছে সে অপরকে দেওয়ার সময় এই কথা জানাইবে না, তবে তাহাকে এইরূপ মুদ্রা দেওয়া আর জ্ঞাতসারে মদ্য প্রস্তুতকারকের নিকট আঙ্গুর এবং ডাকাতের নিকট অস্ত্র বিক্রয় করা সমান কথা। এই সমস্ত কার্যই হারাম। কারবারে বিশ্বস্ততা রক্ষা করা কঠিন বলিয়া পূর্বকালীন বুযর্গগণ বলেন ঃ বিশ্বস্ত ব্যবসায়ী আবিদ অপেক্ষা উৎকৃষ্ট । সীমাবদ্ধ ক্ষতি ঃ যাহার সহিত কারবার করা হয় এই ক্ষতি কেবল তাহার সহিতই সীমাবদ্ধ । যে কারবারে কোন প্রকার ক্ষতি করা হয় ইহাই যুলুম (অত্যাচার), এবং যুলুমমাত্রই হারাম । মোটকথা, তুমি অন্যের নিকট হইতে যেরূপ ব্যবহার পছন্দ কর না তদ্ব্প ব্যবহার অপর মুসলমানের প্রতিও করিও না। যে ব্যক্তি যে কাজ নিজের জন্য পছন্দ করে না সে অপর মুসলমানের জন্য ইহা পছন্দ করিলে তাহার ঈমান অসম্পূর্ণ চারি প্রকার আচরণে ইহার পরিচয় পাওয়া যায়। প্রথম আচরণ £ঃ নিজ পণ্যদ্রব্যের অতিরিক্ত প্রশংসা করিবে না৷ এইরূপ প্রশংসা করিলেই মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণ এবং অত্যাচার করা হইয়া থাকে। ক্রেতা পূর্ব হইতেই অবগত থাকিলে দ্রব্য সম্বন্ধে সত্য প্রশংসাও করিবে না, কারণ ইহা অনর্থক । আল্লাহ বলেন £ 325 420% 15 ১০৮৮ মানুষ যে কথাই বলে, তাহাকে জিজ্ঞাসা করা হইবে, কেন বলিয়াছিলে ? অনর্থক কথা বলিয়া থাকিলে এ সম্পর্কে কোন ওযর-আপত্তিই গ্রাহ্য হইবে না। মিথ্যা শপথ করা কবিরা গুণাহ্‌। শপথ সত্য হইলেও সামান্য ব্যাপারে আল্লাহ্‌র নাম [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।