৭০ সৌভাগ্যের পরশমণি মূল্য বৃদ্ধির কিছু না কিছু আশা লুক্কায়িত থাকে এবং মানবের দুঃখ-কষ্টের প্রতীক্ষায় থাকা নিন্দনীয়। দুই প্রকার ব্যবসায়কে পূর্বকালীন বুযর্গগণ মাকরূহ বলিয়া মনে করিতেন। ইহাদের একটি খাদ্যশস্যের ব্যবসায় ও অপরটি কাফন বিক্রয় । কারণ, লোকের কষ্ট ও মৃত্যুর প্রতীক্ষায় থাকা নিন্দনীয়। আরও দুই প্রকার ব্যবসায়কে তাহারা মন্দ জানিতেন। ইহাদের একটি কসাইয়ের ব্যবসায় । ইহা হৃদয়কে কঠিন করিয়া তোলে। অপরটি স্বর্ণকারের ব্যবসায় । কারণ, ইহাতে দুনিয়ার সাজসজ্জা রহিয়াছে । হইয়া থাকে। মেকী মুদ্রা সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে মেকী মুদ্রা দিলে তাহার উপর অত্যাচার করা হয়। পক্ষান্তরে চিনিয়া মেকী মুদ্রা গ্রহণ করিলে সম্ভব যে, সে অপরকে প্রতারিত করিবার উদ্দেশ্যে ইহা গ্রহণ করিয়াছে। পরবর্তী ব্যক্তি আবার অপর ব্যক্তির সহিত প্রতারণা করিবে এইরূপে দীর্ঘকাল ব্যাপিয়া প্রতারণা চলিতে থাকিবে । মেকী মুদ্রা ব্যবহার করিয়া যে ব্যক্তি সর্বপ্রথম অপরকে প্রতারিত করিবার সূত্রপাত করিয়াছে, পরব্তীকালের সকল প্রতারণার পাপ সেই মেকী মুদ্রা ব্যবহারকারীর উপর বর্তিবে। এইজন্যই জনৈক বুযর্গ বলেন $ একটি মেকী টাকা অপরকে দেওয়া একশত টাকা চুরি করা অপেক্ষা মন্দ। কারণ, চুরির পাপ চুরির সময়েই সংঘটিত হইয়া থাকে। কিন্তু মেকী প্রচলনের পাপ ইহা প্রচলনকারীর মৃত্যুর পরও যাহার পাপ-স্রোত বন্ধ হয় না-সে বড়ই দুর্ভাগ্য । মেকী মুদ্রা প্রবর্তনের পাপ শত শত বৎসর ধরিয়া চলিবার সম্ভাবনা রহিয়াছে। সুতরাং এই মেকী মুদ্রা যে ব্যক্তি সর্বপ্রথম প্রবর্তন করিয়াছিল মৃত্যুর পরেও কবরে ইহার শাস্তি তাহার উপর বর্তিতে থাকিবে । মেকী মুদ্রা সম্বন্ধে চারিটি অবশ্য কর্তব্য বিষয় £ ১. মেকী মুদ্রা হস্তগত হওয়ামাত্র ইহা কুপে নিক্ষেপ করিবে । মেকী বলিয়া জানাইয়া দিয়াও ইহা কাহাকেও দিবে না। কারণ, সে হয়ত অপরকে ঠকাইতে পারে । ২. মুদ্রা যাচাইয়ের জ্ঞান অর্জন করা প্রত্যেক ক্রয়-বিক্রয়কারীর উপর ওয়াজিব । মেকী মুদ্রা গ্রহণে বিরত থাকিবার উদ্দেশ্যে এই জ্ঞানার্জন ওয়াজিব নহে; বরং মেকী মুদ্রা অজ্ঞাতসারে তাহার হাতে পড়িলে অপরে প্রতারিত হইতে পারে এবং অপর মুসলমানের হক নষ্ট হইতে পারে, এই জন্যই এই জ্ঞান অর্জন করা ওয়াজিব । মুদ্রা যাচাইয়ের স্থানের অভাবে অচল মুদ্রা তাহার হাত হইতে অপরের হাতে চলিয়া গেলে সে পাপী হইবে। কারণ, যে ব্যক্তি যে ব্যবসায় অবলম্বন করে তৎসম্বন্ধীয় যাবতীয় জ্ঞানার্জন করা তাহার উপর ওয়াজিব । ৩. লেনদেন সহজ করিবার উদ্দেশ্যে মেকী মুদ্রা গ্রহণ ভাল কাজ বটে। যেমন রাসূলুল্লাহ (সা) বলেন $ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।