উপার্জন ও ব্যবসায় ৬৯ কাহিনী £ পূর্বকালীন জনৈক বুযর্গ তাহার এক প্রতিনিধিকে বিক্রয়ের জন্য কিছু খাদ্যশস্য দিয়া বসরায় প্রেরণ করেন। সে তথায় পৌছিয়া দেখিল সেখানে খাদ্যশস্য খুব সন্তা। তাই সে সপ্তাহকাল অপেক্ষা করিযা দ্বিগুণ মূল্যে উহা বিক্রয় করিল এবং এই সংবাদ পত্র দিয়া উক্ত বুযর্ণকে জানাইল। উত্তরে তিনি জানাইলেন ঃ ধর্ম রক্ষা করিয়া যে সামান্য লাত হয় তাহাতেই আমি পরিতুষ্ট । অধিক লাভের বিনিময়ে তুমি ধর্ম খোয়াইয়া দিলে ইহা তোমার পক্ষে উচিত হয় নাই। তুমি বড় গুনাহের কাজ করিলে । এখন সমস্ত অর্থ গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করিয়া দিয়া উক্ত পাপের প্রায়শ্চিত্ত করা তোমার উচিত। তবুও বোধ হয় তজ্জন্য পরকালে আমাদের উভয়কেই লজ্জিত হইতে হইবে। মজুদদারী নিষিদ্ধ হওয়ার কারণ £ মজুদদারী হারাম হওয়ার কারণ এই যে, ইহাতে আল্লাহ্র বান্দাগণের কষ্ট ও অনিষ্ট হইয়া থাকে । কেননা খাদ্যদ্রব্য হইতেই মানুষ জীবনীশক্তি লাভ করিয়া থাকে । লোকে বিক্রয় করিলে সকলেই ইহা খরিদ করিতে পারে । এক ব্যক্তি সমস্ত শস্য ক্রয়পূর্বক আটক করিয়া রাখিলে অবশিষ্ট সকলেই ইহা হইতে বঞ্চিত থাকিবে । ইহা সর্বসাধারণের ভোগাধিকারের পানি আটক রাখিয়া লোকজনকে পিপাসায় কাতর করতঃ তৎপর এই পানি অধিক মূল্যে ক্রয়ে বাধ্য করার তুল্য । এই উদ্দেশ্যে খাদ্যশস্য খরিদ করিয়া রাখা পাপ। কিন্তু কৃষক নিজের ক্ষেতের শস্য যখন ইচ্ছা বিক্রয় করিতে পারে; শীঘ্র বিক্রয় করা তাহার উপর ওয়াজিব নহে। তবে বিলম্ব না করাই উত্তম। কিন্তু কৃষক যদি অন্তরে এইরূপ আশা পোষণ করে যে, খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি হউক. তবে তাহার এইরূপ অভিপ্রায় অবশ্যই নিন্দনীয়। ওষধ-পত্র ও অন্যান্য জিনিস যাহা খাদ্য নহে এবং সচরাচর যাহা প্রয়োজন হয় না, উহা অধিক মূল্যের সময় বিক্রয়ের উদ্দেশ্যে রাখিয়া দেওয়া হারাম নহে। কিন্তু এই উদ্দেশ্যে খাদ্যশস্য মজুদ করিয়া রাখা হারাম । ঘৃত, তৈল, গোশ্ত ইত্যাদি যে সকল জিনিস আবশ্যকতার দিক দিয়া খাদ্যশস্যের প্রায় নিকটবর্তী, উহা উপরিউক্ত উদ্দেশ্যে মজুদ রাখা সন্বন্ধে আলিমগণের মতভেদ আছে। কিন্তু বিশুদ্ধ মত এই যে, তাহাও দোষমুক্ত নহে । তবে উহা খাদ্যশস্য মজুদ রাখা তুল্য নহে। খাদ্যশস্য দুষ্প্রাপ্য হইয়া উঠিলেই উহা মজুদ করিয়া রাখা হারাম। কিন্তু যেখানে ' সকলেই সহজে খাদ্যশস্য পাইতে পারে সেখানে মজুদ করা হারাম নহে। কারণ, তখন মওজুদ করিলে কাহারও কোন অনিষ্ট হয় না। কোন কোন আলিম তখনও খাদ্যশস্য মজুদ করিয়া রাখা হারাম বলিয়াছেন । বিশুদ্ধ মত এই যে, তদ্ধপ অবস্থাও খাদ্যশস্য মওজুদ করিয়া রাখা মাকরূহ কেননা এমতাবস্থায়ও মজুদ করিয়া অন্তরে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।